নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব, ২৯ জুলাই বেঙ্গালুরুর অফিসে হাজিরার নির্দেশ CBI-র
নারদ কাণ্ডের তদন্তে ফের তৎপর সিবিআই। এবার ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। আগামী ২৯ জুলাই বেঙ্গালুরুর সিবিআই অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও তাঁকে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছিল। বুধবার ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
নারদ কাণ্ডে এর আগেও তলব করা হয়েছিল ম্যাথু স্যামুয়েলকে। তাঁকে হাজিরা দিতে বলা হলেও তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কভার করতে তিনি এখন আমেরিকায় রয়েছেন। কাজেই সেখান থেকে এখন তাঁর ভারতে আসা সম্ভব নয় বলে জানিয়েছেন ম্যাথু স্যামুলয়েল। ভিডিও বার্তা তিনি একথা জানিয়েছেন।

লোকসভা ভোটের মাঝেই নারদ কাণ্ড নিয়ে তৎপর হয়ে উঠেছিল সিবিআই। ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই। সেবারও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তেহলকার প্রাক্তন সম্পাদক ম্যাথু স্যামুয়েল। তিনি নিজে পেশায় সাংবাদিক। ২০১৪ সালে তাঁর নেতৃত্বেই রাজ্যে স্টিং অপারেশন চালানো হয়েছিল। গোপন ক্যামেরার মাধ্যমে রাজ্যের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে স্টিং অপারেশন চালিয়েছিলেন
নারদ স্টিং অপারেশনে গোপন ক্যামেরায় ধরা পড়েছিল রাজ্যের তৎকালীন নেতা মন্ত্রীরা টাকা নিচ্ছেন। মুকুল রায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুলতান আহমেদ এবং তৎকালীন মন্ত্রী মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং ইকবাল আহমেদকে টাকা নিতে দেখা গিয়েছিল গোপন ক্যামেরায়। এমনকী শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।
২০১৪ সালের সেই স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসে ২০১৬ সালে। নারদ নিউজ ডট কমে প্রকাশিত হয়েছিল সেই স্টিং অপারেশনের খবর। যদিও স্যামুয়েল জানিয়েছিলেন তেহেলকার গোপন ক্যামেরায় তিনি স্টিং অপারেশন চালালোও তেহেলকা সেটি প্রকাশ করেনি। তাই নারদনিউজ ডট কমে সেই ভিডিও তিনি প্রকাশ করেছিলেন।












Click it and Unblock the Notifications