নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস CBI-র, আগামিকালই হাজিরার নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল সিবিআই। আগামীকাল নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এদিকে কয়েক ঘণ্টা আগেই সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-সিবিআই জেরার উপরে স্থগিতাদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতটা কার্যকর হবে সিবিআইয়ের এই নোটিস তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস হয়তো কার্যকর থাকবে না সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর। সিবিআই হয়তো লিখিত আকারে সুপ্রিম কোর্টের রায়ের কাগজ হাতে পায়নি বলেই এই নোটিস পাঠিয়েছে সিবিআই।

Abhishek Banerjee

সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে অভিষেকের ইডি-সিবিআই জেরায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। তার কয়েক ঘণ্টা পর দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ সিবিআই নোটিস পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীকাল সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের পরেও কীভাবে এই নোটিস পাঠাল সিবিআই তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী কাজ করেছে সিবিআই। ইতিমধ্যেই এই নোটিসের পরে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এই নিয়ে পরামর্শ করতে শুরু করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত উল্লেখ্য আজই সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন সংবিধানের অবমাননা করেছেন অমিত শাহ তাই তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার অধিকার নেই। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় এজেন্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপরে চাপ তৈরি করছে। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ মিনারের সভা থেকে দাবি করেছিলেন যাঁদের গ্রেফতার করেছে ইডি-সিবিআই তাঁদের জোর করে তাঁর নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। তারপরেই কুন্তল ঘোষও একই দাবি করেন।

কুন্তল ঘোষ আলিপুর আদালতে ইডির বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগে তিনি লিখেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপরে চাপ দিচ্ছে ইডি। সেই আবেদনেনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে বলেছিলেন ইডি-সিবিআই চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পর্যবেক্ষণের পরেই সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন। এবং আজই সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জেরা করতে পারবে না ইডি সিবিাআই। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপরে অন্তর্বর্তি স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+