হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে, তেহট্টের বিধায়ককে নোটিস ধরাল CBI
সিবিআই ফাঁড়া কাটেনি এখনও। বাড়িতে তল্লাশি চালানোর পরেও ফের নিজাম প্যালেসে হাজিরার চিঠি ধরানো হল নদিয়ার তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহাকে। আগামিকালই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। এমনই অভিযোগ তাপস সাহার বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।

এদিকে আবার ইডির ব়্যাডারেও রয়েছেন তাপস সাহা। সিবিআই-র দায়ের করা এফআইআরের পরেই ইডির স্ক্যানারে চলে এসেছেন তাপস সাহা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই সিবিআই তাপস সাহার বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে। গত শুক্রবার তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের বিশেষ টিম। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জেরাও করা হয়েছিল।
প্রায় ১৫ ঘণ্টা ধরে তাপস সাহার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকে একাধিক নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই নথির ভিত্তিতেই তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করে জেরা করতে চাইছে তারা। তারপরেই তাপস সাহা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেত্রী ইতি সরকারের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই।

এদিকে সিবিআই চলে যাওয়ার পরেই নদিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা মহাভোজ করেছিলেন বাড়িতে। দলের নেতা কর্মীদের ডেকে মাংসভাত খাইয়েছিলেন তিনি। তারপরেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রকাশ্যেই দলের একাধিক নেতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। তারপরেই আবার তাপস সাহাকে নোটিস ধরাল সিবিআই।
এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে িগয়েছে রাজনৈতিক মহলে। গতকাল আদালতে পেশের সময় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন নিয়োগে মন্ত্রীর কোনও হাত নেই। বোর্ড নিয়ন্ত্রিত সংস্থাই নিয়োগ করে থাকে। এক প্রকার নিয়োগ দুর্নীতিতে তার কোনও হাত নেই বলেই দাবি করেছে।

এদিকে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। নিজের প্যাডে নিয়োগের সুপারিশ করেছিলেন অপরূপা পোদ্দার। সেই তালিকা মেনেই নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications