আগামীকালই কি দিল্লির পথে কেষ্ট? ইডিকে অনুমতি দিল সিবিআইয়ের বিশেষ আদালত
অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে আগামীকাল
অবশেষে কেষ্টর দিল্লি যাত্রার অনুমতি দিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। সূত্রের খবর আগামীকালই তাঁকে দিল্লিতে নিয়ে যাবে ইডি। আসানসোলের বিশেষ আদালতের অনুমতির অপেক্ষায় ছিল ইডি। সূত্রের খবর পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলকে রাজ্য থেকে সরাতেই এই তৎপরতা।

শেষ রক্ষা হল না
দিল্লি যেতে একেবারেই রাজি ছিলেন না কেষ্ট। প্রথম থেকেই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরার করার পক্ষে মত দিয়েছিল ইডি। কিন্তু কেষ্ট একেবারেই নাছোড় ছিলেন। কিছুতেই তিনি দিল্লি যেতে চাইছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ঘরছাড়া হতেই হচ্ছে তাঁকে। গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে ইডি। বৃহস্পতিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত সেই অনুমতি দিয়েছে। সূত্রের খবর শুক্রবার অর্থাৎ আগামীকালই তাঁকে দিল্লিতে নিয়ে যাবে ইডি।

দিল্লি যাওয়া রুখতে মামলা
আগেই দিল্লি যাওয়া রুখতে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অনুব্রত মণ্ডল। সেকারণে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারছিল না ইডি। যদিও অনুব্রতর মামলার প্রেক্ষিতে হাইকোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। শুক্রবারই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলার শুনানি ছিল। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, দিল্লি হাইকোর্ট যেহেতু এখনও স্থগিতাদেশ দেয়নি। সেহেতু তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতেই পারে। তারপরেই বিচারক কেষ্টকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেয়।

পঞ্চায়েত ভোটের আগেই কেষ্টকে সরানোর পরিকল্পনা
সামনেই পঞ্চায়েত ভোট করানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। যদিও হাইকোর্টে গতকালই মামলায় জানিয়ে দেওয়া হয়েছে ৭ মার্চের আগে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা যাবে না। তারই মধ্যে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতির মধ্যে সুদক্ষ পরিকল্পনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোটের আগে কেষ্টকে রাজ্য থেকে সরাতে তড়িঘড়ি এই অনুমতি। কারণ জেল থেকেই বীরভূমে দল পরিচালনা করছেন কেষ্ট এমনই অভিযোগ উঠেছিল কয়েকদিন আগে। তাঁর দলের নেতা কাজল শেখ সেই অভিযোগ করেছিলেন প্রকাশ্যে।

কেষ্টর দিল্লি যাত্রা রোখার চেষ্টা
এর আগে অনুব্রত মণ্ডলের দিল্লি রাজ্য পুলিশের কাছে এক দলীয় কর্মী তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে বেশ কিছুদিন দুবরাজপুরের জেলে ছিলেন অনুব্রত মণ্ডল। শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী অভিযোগ করেছিলেন ২০২১-র বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল পার্টি অফিসে ডেকে তাঁকে হুমকি দেন এবং তাঁর গলাটিপে হত্যার চেষ্টা করেন। কেষ্টর দিল্লি যাত্রা রুখতেই এই এই কৌশল নেওয়া হয়েছিল তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications