নারদ-তদন্তে এই কেন্দ্রীয় সংস্থার নোটিশ মেয়র পত্নীকে

সিবিআই নোটিশ মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। আগামী সপ্তাহে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে তিন বার নোটিস পাওয়ার পর চতুর্থবারের নোটিসে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন রত্না।

নারদ কাণ্ডে হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর নোটিস মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়কে। এর আগে নারদকাণ্ডেই শোভন চট্টোপাধ্যায়কে দুবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কলকাতা পুরসভার সদর দফতরে গিয়ে ভিডিওগ্রাফিও করেন সিবিআই আধিকারিকরা। কেননা পুরসভার সদর দফতরে বসেই মেয়রের বিরুদ্ধে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সম্পর্কিত ভিডিও রয়েছে সিবিআই-এর কাছে।

নারদ-তদন্তে এই কেন্দ্রীয় সংস্থার নোটিশ মেয়র পত্নীকে

মঙ্গলবার হিসেবের অধিক সম্পত্তির মামলায় রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন ইডি আাধিকারিকরা। বিদেশে থাকায় আগের তিন-তিনটি নোটিস পেলেও ইডির দফতরে হাজিরা দিতে পারেননি রত্না চট্টোপাধ্যায়। তদন্তে সবরকমের সহযোগিতা তিনি করবেন বলে জানিয়েছেন রত্না। যদিও ইডির সূত্রের খবর, রত্না চট্টোপাধ্যায়ের উত্তরে সন্তুষ্ট নন আধিকারিকরা। তাঁকে ফের ডাকা হতে পারে।

এর আগে নারদকাণ্ডের তদন্তে শোভন চট্টোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারীদের জানিয়েছিলেন, স্ত্রীই তাঁর আর্থিক বিষয় সামলান। এরই মধ্যে হিসেবের অধিক সম্পত্তি রাখার অভিযোগও জনা পড়ে। সূত্রের খবর, শহরের বিভিন্ন জায়গায় একাধিক ফ্ল্যাট এবং অন্য সম্পত্তিরও হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্সের মামলাও দাখিল করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+