অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ! জরুরি ভিত্তিতে রাতেই ফিরছেন কলকাতায়

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিবিআই। কিছুক্ষণ আগেই সেই নোটিশ তাঁর কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর তা পাওয়ার পরেই তড়িঘিড়ি কলকাতায় অভিষেক ফিরছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কুন্তল ঘোষ চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নোটিশ পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। আগামীকাল শনিবার ১১ টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। আর তা পাওয়ার পরেই নবজোয়ার কর্মসূচি কাটছাঁট করার সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ক সিবিআই নোটিশ!

শুধু তাই নয়, রাতেই বাঁকুড়া থেকে কলকাতাতে ফিরছেন তিনি। নোটিশ মতো আগামীকাল শনিবার ১১ টার সময়েই সিবিআই দফতরে হাজিরা দেবেন বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, কুন্তল ঘোষ চিঠি মামলায় কোনও স্বস্তি পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। স্পষ্ট জানিয়ে দেন, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এবং ইডি জেরা করতে পারবে বলে জানায় আদালত।

একই সঙ্গে ২৫ লাখ টাকা জরিমানাও করে বিচারপতি সিনহার বেঞ্চ। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ শুক্রবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিন্তু সেখানেও ধাক্কা খান। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হলেও জরুরি ভিত্তিতে তা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। ফলে মামলাটি ফের একবার প্রধান বিচারপতির কাছে চলে যায়। সেখানেও জরুরি ভিত্তিতে আবেদনের কথা জানানো হলেও তা হয়নি। আর এরপরেই সিবিআইয়ের নোটিশ গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের রায় সামনে আসার পরেই অভিষেক সবরকম ভাবে সাহায্য করার কথা জানান। বলেন, আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। যে কোন তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

তবে ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্টের দরজা খোলা রয়েছে। পাশাপাশি তদন্তে সবরকম ভাবে তদন্তে সাহায্যের আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তের স্বার্থে ডাকলে একদিন যাত্রা থামিয়ে যাওয়ার কথাও জানান। আর এহেন বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যে সিবিআই নোটিশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের কাছে।

রাতেই কলকাতা ফিরছেন অভিষেক

যদিও তৃণমূলের তরফে প্রতিহিংসার অভিযোগ তোলা হয়েছে। দাবি, সুদীপ্ত সেন যখন চিঠি দিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেন তখন সিবিআই তৎপরতা কোথায় থাকে? হেনস্তা করতেই এহেন নোটিশ বলেও দাবি শাসকদলের।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+