Municipal Recruitment Scam: পুর-নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুকে তলব করল সিবিআই, অস্বস্তি শাসকের

Municipal Recruitment Scam: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল শাসকদলের! রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই। ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি মন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছে বলে খবর। শিক্ষক নিয়োগের পাশাপাশি পুরসভায় নিয়োগ নিয়েও দুর্নীতি সামনে এসেছে।

আর সে বিষয়ে তদন্ত করতে গিয়েই সুজিত বসুর নাম উঠে আসে বলে খবর। আর এরপরেই তাঁকে তলব করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগামী ৩১ অগাস্ট দমকল মন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য দক্ষিণ দমদম পুরসভায় উপপ্রধান ছিলেন সুজিত বসু।

Municipal Recruitment Scam:

২০১৬ সালে তিনি সেই দায়িত্বে ছিলেন। আর দায়িত্বে থাকাকালীন পুর নিয়োগে দুর্নীতি হয়। এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর সেই সময় নিয়োগে সুজিত বসুর কি ভূমিকা ছিল সে বিষয়ে জানতে চান তদন্তকারীরা। শুধু তাই নয়, নিয়োগের দুর্নীতির বিষয়ে তিনি কিছু জানতেন কিনা সে বিষয়েও রাজ্যের মন্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই খবর।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গত মাসখানেক আগে সল্টলেক থেকে অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যিনি পেশায় প্রোমোটার। শুধু তাই নয়, তল্লাশিতে তাঁর বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয়। আর সেই নথি ঘেটে পুরসভায় দুর্নীতি নিয়েও চাঞ্চল্যকর তিওথ্য সামনে আসে। এই বিষয়ে হাইকোর্টকে জানানো হলে পুরসভা দুর্নীতি নিয়েও তদন্ত করতে সিবিআইকে সবুজ সঙ্কেত দেয় কলকাতা হাইকোর্ট।

যদিও এই বিষয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। যদিও শেষমেশ আদালতের নির্দেশে নতুন এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। আর সেই মামলায় গত কয়েকদিন আগেই এক যোগে একাধিক পুরসভায় তল্লাশি চালান সিবিআই আধিকারিক। তল্লাশি চলে দক্ষিণ দমদম পুরসভাতেও।

বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি। আর তা ঘেটে বেশ কিছু তথ্য পেয়েছেন আধিকারিকরা। রাজ্যের দমকল মন্ত্রীকে তলন করল সিবিআই। জানা যাচ্ছে, আগামী ৩১ অগাস্ট কাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছে দমকলমন্ত্রী। নিজাম প্যালেসে হাজিরা দেবেন তিনি। যদিও এই বিষয়ে রাজ্যের মন্ত্রীর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+