মঙ্গলবার তদন্তের মুখোমুখিতে না অনুব্রতের! পার্থ-পরেশের আয়কর সংক্রান্ত নথি চাইল সিবিআই

গতি বাড়াচ্ছে সিবিআই! শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করেছে সিবিআই। এমনকি গরু পাচার-কাণ্ডে জেরা করা হয়েছে অনুব্রত মন্ডলকেও। সম্প্রত

গতি বাড়াচ্ছে সিবিআই! শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করেছে সিবিআই। এমনকি গরু পাচার-কাণ্ডে জেরা করা হয়েছে অনুব্রত মন্ডলকেও। সম্প্রতি ভোট পরবর্তী হিংসা'র ঘটনাতেও তলব করা হয়েছে তাঁকে। যা নিয়ে চরম বিতর্ক।

আর এই বিতর্কের মধ্যেই তদন্তে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এবার সিবিআইয়ের নজরে তিন প্রভাবশালী তৃণমূল নেতার সম্পত্তি! যা নিয়ে নতুন করে অস্বস্তি বাড়ছে শাসকদল তৃণমূলের। যদিও শাসকদলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। আর এই বিতর্কের মধ্যে এজেন্সিগুলিকে সায়ত্বশাসন চেয়েছেন মমতা।

খতিয়ে দেখা হচ্ছে আয়কর সংক্রান্ত নথি

খতিয়ে দেখা হচ্ছে আয়কর সংক্রান্ত নথি

সিবিআইয়ের নজরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মন্ডলের সম্পত্তি'র খতিয়ান। ইতিমধ্যে এই তিন তৃণমূল নেতার আয়কর সংক্রান্ত নথি তলব করা হয়েছে। আয়কর দফতরের কাছে এই তিন প্রভাবশালী সম্পত্তির সমস্ত হিসাব সিবিআইয়ের তরফে চেয়ে পাঠানো হয়েছে বলেই খবর। প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে তা দেখে বিস্তারিত ভাবে জমা দেওয়ারও কথা বলা হয়েছে। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মন্ডল বেশ কিছু নথি জমা দিয়েছেন। আয়কর দফতর থেকে সেই সম্পত্তি নথি পেলে সেগুলির সঙ্গে খতিয়ে দেখা হবে বলেই খবর। এছাড়াও যে আয়কর তাঁরা জমা দেন সে বিষয়েও তথ্য তলব করা হয়েছে বলেই খবর।

কার বিরুদ্ধে কোন মামলা

কার বিরুদ্ধে কোন মামলা

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই। আর সেই মামলায় ইতিমধ্যে এফআইআর দায়ের করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলাতে লাগাতার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করেছে সিবিআই। এমনকি পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করেছেন তদন্তকারী। প্রয়োজনে তাঁদের দুজনকে মুখোমুখি বসিয়েও জেরা করার ভাবনা। আর এর মধ্যেই দুজনের সম্পত্তির তথ্য তলব সিবিআই। বলে রাখা প্রয়োজন, অনুব্রত মন্ডলকে ইতিমধ্যে গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলাতে জেরা করা হয়েছে।

অনুব্রত মন্ডলকে তলব করেছে সিবিআই

অনুব্রত মন্ডলকে তলব করেছে সিবিআই

অন্যদিকে আজ মঙ্গলবার ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মন্ডলকে তলব করেছে সিবিআই। কিন্তু আজ আসছেন না বলেই খবর। শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল। গত কয়েকদিন আগেই বীরভূমে ফিরেছেন তিনি। আর সেখানে ফিরতেই ফের হিংসা মামলায় অনুব্রত মন্ডলকে তলব করে সিবিআই। যদিও এর আগে গরু পাচার-কান্ডে বেশ কিছু জেরা করা হয় বীরভূমের বেতাজ বাদশাকে। তবে সিবিআইকে সবরকম ভাবে সাহায্য যে তিনি করবেন তা আইনজীবী মারফৎ সিবিআইকে জানাবেন বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+