হাইকোর্টের নির্দেশে তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে-অফিসে সিবিআই তল্লাশি

ফের অস্বস্তি তৃণমূলে। নিয়োগ দুর্নীতির তদন্তে এবার তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহার বাড়িতে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সিবিআই তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। বাড়ির পাশাপাশি বিধায়কের অফিসেও সিবিআই তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

প্রায় কয়েক ঘন্টা হয়ে গিয়েছে এই তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের একাধিক আধিকারিক এই তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। বিধায়কের অফিসের আলমারি সহ একাধিক জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। নিয়ে নেওয়া হয়েছে বিধায়কের মোবাইল ফোনও।

তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িত-অফিসে সিবিআই তল্লাশি

অন্যদিকে বিধায়কের বাড়ির বিভিন্ন অংশেও নথির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে অফিসের একটি ঘরেই তাপস সাহাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। দুতিনজন সিবিআই আধিকারিক এই জিজ্ঞাসাবাদ সারছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে সিবিআইয়ের তল্লাশির খবর পৌঁছে যেতেই বিধায়কের বাড়ি এবং অফিসের সামনে বহু মানুষ জড়ো হয়েছে।

যদিও বিধায়কের বাড়ি এবং অফিস সম্পূর্ণ ভাবে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর অন্তত ২০ থেকে ত্রিশজন জওয়ান এই দায়িত্বে রয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত চলাকালীন কিছুক্ষণের সময়ের জন্যে বিধায়ককে অফিস থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

cbi

সেই সময়ে তাপস সাহা জানিয়েছেন, সবরকম ভাবে তদন্তে সাহায্য করব। যা জানতে চাওয়া হবে তা জানাব বলেও জানিয়েছেন তিনি। তবে তদন্তে কোনও আপত্তি নেই বলেও দাবি বিধায়কের। জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন বিধায়কের গাড়ি চালক এবং নিরাপত্তারক্ষী তাপস কুমার সাহার সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত ১৮ এপ্রিল তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।

নিয়োগ দুর্নীতিতে এই নির্দেশ দেয় আদালত। নতুন এফআইআর করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশ সামনে আসার পরেই এফআইআর করে বিধায়কের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলে রাখা প্রয়োজন, তৃন্মুয়ল বিধায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে।

court

নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। অন্যদিকে কোটি কোটি টাকা নিয়েছেন! এজেন্ট এবং মিডলম্যানদের হাত হয়ে সেই টাকা একাধিক অভিযুক্তের কাছে পৌঁছে গিয়েছে। গত কয়েকদিন আগেই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। আর তাঁকে জেরা করেই এমনই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর এর মধ্যেই আরও এক তৃণমূল বিধায়ক সিবিআইয়ের নজরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+