Mahua Moitra: ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের, খোঁজ নেই মহুয়া'র! দিনের শেষে 'রহস্যময়' পোস্ট নেত্রীর
Mahua Moitra: সকাল গড়িয়ে রাত। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় ম্যারাথন তল্লাশি সিবিআই'য়ের। আলিপুর, কৃষ্ণনগর হয়ে মহুয়া মৈত্রের করিমপুরের বাড়িতে পৌঁছে গেল সিবিআইয়ের বিশেষ টিম। অন্তত পাঁচ থেকে ছ'জনের একটি দল কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদের বাড়িতে ঢুকেছেন বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
যা খবর, সেখানেও খোঁজ পাওয়া যায়নি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর (Mahua Moitra) । আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় গত কয়েকদিন আগেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই।

এরপরেই আজ শনিবার সকাল থেকে কোমর বেঁধে তল্লাশিতে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লিতে কলকাতায় আসেন বিশেষ তদন্তকারী দল। শহরে নেমেই আলিপুর জাজেস কোর্ট রোডে তৃণমূল সাংসদের বাবার ফ্ল্যাটে পৌঁছে যান আধিকারিকরা। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা ধরে চলে তল্লাশি। কিন্ত্যু খালি হাতেই তাঁর ফ্ল্যাট থেকে বের হন বলে খবর।
আর এরর কিছুক্ষণ পরেই কৃষ্ণনগর লোকসভায় মহুয়ার (Mahua Moitra) নির্বাচনী কার্যালয়ে পৌঁছে যান সিবিআই'য়ের আরও একটি দল। এবারও কৃষ্ণনগর লোকসভা আসন থেকে মহুয়াকে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো। সেজন্য খোলা হয়েছে বিশেষ অফিস, পাশাপাশি নির্বাচনের কাজ সামলাতে আরও বেশ কয়েকটি বাড়ি নেওয়া হয়েছে।
সেই সমস্ত জায়গাতে সন্ধ্যা পর্যন্ত সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান। আর সেই অভিযান চলাকালীনই মহুয়া মৈত্রের (Mahua Moitra) করিমপুরের ভাড়া বাড়িতেও হানা দেন তদন্তকারী আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে।
এদিনের দীর্ঘ ম্যারাথন তল্লাশি চললেও কোথাও তৃণমূল নেত্রীর খোঁজ পাননি আধিকারিকরা। যদিও দিনের শেষে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেছেন মহুয়া। যে ছবিতে দুজনের চোখেই দূরবীন রয়েছে।
The CBI came home & to my election offices today. Were very polite. Searched. Found nothing. Meanwhile @sayani06 & I still searching for BJP candidates against us . pic.twitter.com/njt8VXWnuH
— Mahua Moitra (@MahuaMoitra) March 23, 2024
শুধু তাই নয়, বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী লিখছেন, আমার বাড়িতে এবং নির্বাচনী কার্যালয়ে সিবিআই আধিকারিকরা এদিন আসেন। দীর্ঘ তল্লাশি চালান। কিন্তু কিছুই পাননি। আমি আর সায়নীও দূরবীন দিয়ে খুজছি আমাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে?












Click it and Unblock the Notifications