পঞ্চায়েত নির্বাচনের আগে 'বার্তা'! তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি
আসানসোলের তৃণমূল নেতা কপিল মণ্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি। হিসেব বহির্ভূত সম্পত্তি রাখার জেরে এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। বাড়ি থেকে লাইসেন্স বিহীন ৯ এমএম পিস্তলও উদ্ধার করা হয়েছে।
আসানসোলের তৃণমূল নেতা কপিল মণ্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি। হিসেব বহির্ভূত সম্পত্তি রাখার জেরে এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। বাড়ি থেকে লাইসেন্স বিহীন ৯ এমএম পিস্তলও উদ্ধার করা হয়েছে। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তৃণমূলের কাউন্সিলর ছিলেন কপিল মণ্ডল।

আসানসোলের রামনগর। এখানেই দীর্ঘদিনের বাস তৃণমূল নেতা কপিল মণ্ডলের। নিজের ও পরিবারের নামে, বেনামে সম্পত্তি, গেস্টহাউস থাকার অভিযোগ উঠছিল। তাঁর সম্পত্তি যে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পৌঁছে যাচ্ছিল সন্তর্পণেই। সিবিআই-এর তরফে তাঁর এবং পরিবারের সদস্যদের ওপর নজরদারি শুরু করা হয়।
বুধবার সকালে রামনগরের বাড়িতে শুরু হয় তল্লাশি অভিযান। জানা গিয়েছে, বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকা নগদে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে লাইসেন্স বিহীন একটি নাইন এমএম পিস্তল। পাওয়া গিয়েছে ছয় রাউন্ড কার্তুজও। স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়েছে লাইসেন্স বিহীন সেই অস্ত্র।












Click it and Unblock the Notifications