তৃণমূল সাংসদের পর এবার বিধায়ক! নারদা মামলায় ভয়েস স্যাম্পেল নিতে বাড়িতে সিবিআই

নারদ মামলায় ভয়েস স্যাম্পেল নিতে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের বাড়িতে পৌঁছে গেল সিবিআই-এর দল। যদিও এদিন ভয়েস ইকবাল আহমেদের ভয়েস স্যাম্পেল পাওয়া যায়নি বলেই সূত্রের খবর।

নারদ মামলায় ভয়েস স্যাম্পেল নিতে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের বাড়িতে পৌঁছে গেল সিবিআই-এর দল। যদিও এদিন ভয়েস ইকবাল আহমেদের ভয়েস স্যাম্পেল পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। সিবিআই ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য চিঠি পাঠালে পাল্টা আদালতের মাধ্যমে ১৫ দিন সময় চান ইকবাল আহমেদ।

তৃণমূল সাংসদের পর এবার বিধায়ক! নারদা মামলায় ভয়েস স্যাম্পেল নিতে বাড়িতে সিবিআই

ইতিমধ্যেই সিবিআই অফিসে গিয়ে ভয়েস স্যাম্পেল দিয়ে এসেছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধায়, তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, দমদমের সাংসদ সৌগত রায়, তৃণমূল নেতা মদন মিত্র এবং বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জা। তবে কৌশলে সিবিআই-এর ডাক এড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।

এদিন প্রথম নারদ কাণ্ডে অভিযুক্ত নেতার বাড়িতে যায়নি সিবিআই। এর আগে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে গিয়েও ভয়েস স্যাম্পেল টেস্ট নিয়েছে
সিবিআই।

ইকবাস আহমেদের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, গত ডিসেম্বরে তাঁর মক্কেলের সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। সেই জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+