Bengal Recruitment Scam: হাইকোর্টের নির্দেশে মানিককে জেরা করতে রাতেই জেলে সিবিআই

West Bengal Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতির মধ্যে প্রকাশ্যে শিক্ষকদের 'পোস্টিং' সংক্রান্ত আরও এক কেলেঙ্কারি! আর সেই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, রাতেই প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আর এহেন নির্দেশের পরেই প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেলেন সিবিআইয়ের চার জন আধিকারিক। জানা গিয়েছে, জেলের মধ্যেই প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতিকে জেরা করা হবে। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হবে বলেও জানা গিয়েছে।

মানিককে জেরা করতে রাতেই জেলে সিবিআই

আর সেই ভিডিও আগামীকাল বুধবার দেখবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির দুটি আলাদা মামলার চার তদন্তকারী আধিকারিক মলয় দাস, ওয়াসিম আক্রাম খান, প্রবীণ আধিকারিক এবং কল্যাণ ভট্টাচার্য মানিক ভট্টাচার্যকে জেরা করবেন।

রাতে মানিক ভট্টাচার্যকে সিবিআই জেরা যা নিঃসন্দেহে শাসকদলকে অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, শিক্ষকদের 'পোস্টিং' নিয়েও দুর্নীতি হয়েছে। আর এই বিষয়ে মামলা করেন সুকান্ত প্রামাণিক। আজ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, প্রাথমিকের নিয়োগে পরিকল্পিত দুর্নীতি হয়েছে।

আর এই ষড়যন্ত্র করেছেন স্বয়ং মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন তিনি এই ষড়যন্ত্র রচনা করেন। ফলে মানিক ভট্টাচার্যকে জেরা করার প্রয়োজন রয়েছে বলে পর্যবেক্ষণে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আর এই বিষয়টি সিবিআই আধিকারিকদের উপরেই ভার দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাতেই জেরা করতে হবে। মামলার বিষয়বস্তু কি তাও এজলাসে বসেই সিবিআইকে বুঝিয়ে দেন বিচারপতি। আর এই জেরা পর্ব চলাকালীন সবরকম ভাবে জেলের সুপার তদন্তকারী আধিকারিকদের সাহায্য করবে বলেও মন্তব্য করেন বিচারপতি।

অসহযোগিতার কোনও অভিযোগ সামনে আসলে কড়া ব্যবস্থা আদালত নেবে বলেও বুঝিয়ে দেন তিনি। এই মামলায় ইডিকেও যুক্ত হওয়ার নির্দেশ ইতিমধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছেন। আর এই নির্দেশ সামনে আসার পরেই নড়েচড়ে বসে সিবিআই। এরপর রাতেই মানিক ভট্টাচার্যকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌছন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+