চিটফান্ড মামলায় পিসি সরকারের বাড়িতে সিবিআই, কোন তথ্য জানতে তদন্ত এগোচ্ছে
চিটফান্ড মামলায় পিসি সরকারের বাড়িতে সিবিআই, কোন তথ্য জানতে তদন্ত এগোচ্ছে
টাওয়ার গ্রুপের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে কলকাতা শহরের ৪ টি জায়গায় সিবিআইয়ের তদন্তকারীরা ঘুরছেন। সেই আর্থিক প্রতারণা মামলা ঘিরে এদিন পিসি সরকারের বাড়িতে তল্লাশিতে যান সিবিআই কর্তারা।

জাদুকরের বাড়িতে সিবিআই!
পিসি সরকারের সঙ্গে টাওয়ার গ্রুপের যোগাোগ খতিয়ে দেখতে তাঁর বাড়িতে এদিন সিবিআই কর্তারা যানষ অভিযোগ রয়েছে এককালে টাওয়ার গ্রুপের পণ্যদূত ছিলেন তিনি। আর সেই সূত্রের ছিল সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ।

কোন অভিযোগ ঘিরে তদন্ত?
মূলত, টাওয়ার গ্রুপ থেকে বিবিন্ন সময়ে বহু উপকার পিসি সরকার নিয়েছেন বলে দাবি অভিযোগ। জাদুকরের বিরুদ্ধে এমনও অভিযোগ রয়েছে যে তিনি টাওয়ার গ্রুপের থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। আর সেই ইস্যু খতিয়ে দেখতেই এমন তদন্ত।

জাদুকর-কন্যাকেও জেরা!
জানা গিয়েছে , পিসি সরকারের মেয়েকেও এদিন জেরা করেছে সিবিআই। এদিন জাদুকরের বাড়িতে ১০ জন সিবিআই আধিকারিক দুপুরেই পৌঁছন। খোঁজ নেন পিসি সরকারের অ্যাকাউন্টেরও।

কোন ইস্যু ঘিরে প্রশ্ন?
যতদূর খবর পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে যে টাওয়ার গোষ্ঠীর হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে যুক্ত ছিলেন পিসি সরকার। যে রেস্তোরাঁ খোলাই হয়নি, সেখানে তিনি কোনও পরিষেবাই দেননি। কিন্তু আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ছবি সৌ:টুইটার












Click it and Unblock the Notifications