নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের CBI তৎপরতা, কালীঘাটের কাকু এবং পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন পিএ-র বাড়িতে তল্লাশি

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তৎপরতা। সকাল থেকে শহরের দুিট জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু সুজয় ভদ্রের বেহালারা বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন পিএ সুকান্ত আচার্যর বাড়িতেও হানা দিয়েছে তারা।

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলার একাধিক তথ্য তাঁদের হাতে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। এর আগে সুজয় ভদ্র এবং পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন পিএ সুকান্ত আচার্যকেও নিজাম প্যালেসে তলব করে জেরা করা হয়েছে। তারপরেই এই তল্লাশি।

সিবিআই তল্লাশি

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তিন জনের বাড়িতে এক যোগে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। বেহালাতেই চার জায়গায় চলছে তল্লাশি। পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন পিএ সুকান্ত আচার্যর বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। সকাল থেকেই তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সুকান্ত আচার্যও নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে দাবি সিবিআইয়ের।

সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সন্তু মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। কাউন্সিলরের মহেশতলার বাড়িতে চলছে তল্লাশি। বেহালার পর্ণশ্রীর ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তু মণ্ডল। তিনিও নিয়োগ দু্র্নীতির আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক ঘনিষ্ঠ ঘজার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার অফিসে কাজ করতেন।

সিবিআই তল্লাশি

পার্থ চট্টোপাধ্যায়ের দফতরের একাধিক কাগজপত্র এই ঘজার মাধ্যমে লেনদেন করা হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কোন কোন কাগজপত্র লেনদেন করা হত তা জানতেই এই ঘজার বাড়িতে তল্লাশি। আবার কালীঘাটের কাকু সুজয় ভদ্রে বাড়ির এবং ফ্ল্যাটেও তল্লাশি চালানো হচ্ছে একযোগে।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ নাকি কালীঘাটের কাকুর কাছে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে দিতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কালীঘাটের কাকুর বেহালার বাড়ি এবং ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সুজয় ভদ্রের নিউ ব্যারাকপুরের বাড়িতেও চলছে তল্লাশি।

সিবিআই তল্লাশি

বেহালার পর্ণশ্রীর রাজারানি অ্যাপার্টমেন্টের সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি চালানো হয়। সুজয় কৃষ্ণের স্ত্রীকে দিয়ে চাবি নিয়ে এসে তল্লাশি চালাচ্ছে সিবিআই। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বািহনীর জওয়ানরা। নিয়োগ দুর্নীতির শিকড়ের সন্ধানে সিবিআই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এক সঙ্গে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

কালীঘাটের কাকুকে নিজাম প্যালেসে তলব করে একাধিকবার জেরা করেছেন তদন্তকারীরা। সিবিআইকে জেরা করেও বারবার সুজয় ভদ্র দাবি করেছেন কুন্তলকে তিনি চিনলেও কুন্তলের কাছ থেকে কোনও টাকা তিনি নেননি। এমনই দাবি করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে কাজ করেন বলেই তাঁকে টার্গেট করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছিলেন সুজয় ভদ্র। এদিকে কুন্তুল ঘোষও কালীঘাটের কাকুকে চেনার কথা অস্বীকার করেছিলেন। তবে তাপস মণ্ডলই প্রথম কালীঘাটের কাকুর নাম প্রকাশ্যে এনেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+