CBI Raid: কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর CBI, লালা ঘনিষ্ঠ যোগে কলকাতা সহ রাজ্যের ১২ জায়গায় তল্লাশি
কয়লাপাচার কাণ্ডে আবার তৎপর হয়ে উঠেছে সিবিআই। সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। লালা ঘনিষ্ঠদের বাড়িতেই চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত উল্লেখ্য কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
তাঁকে একাধিকবার জেরা করা হয়েছে। তদন্তকারীরা তাঁকে জেরা করে তাঁর সম্পত্তির খতিয়ান জানতে চেয়েছিল। ইডি এবং সিবিআই এক যোগে তদন্ত চালাচ্ছে। শাসক দলের একাধিক তাবর তাের নাম জড়িয়েছে কয়লা পাচারকাণ্ডে। কলকাতা, মুর্শিদাবাদ এবং আসানসোল, দুর্গাপুরে একযোগে চলছে তল্লাশি।ভবানীপুরে দুই জায়গায় চলছে তল্লাশি। এক প্রাক্তন কনস্টেবলের ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। ভোর সাড়ে ৬টা থেকে চলছে তল্লাই।

অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের বাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। শ্যামল সিংহ অবসরপ্রাপ্ত কনস্টেবলের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তে বেশ কয়েকজনের নাম পেয়েছেন। তাঁরা প্রভাবশালীদের কাছে টাকা পাঠাতেন। এবং মানি হ্যান্ডলারদের নাম সামনে রেখেই তল্লাশি চালানো হচ্ছে। ভবানীপুরে এক সিআইএসএফের প্রাক্তন কনস্টেবলের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।
তদন্তে জানা গিয়েছে কয়লা পাচারের কোটি কোটি টাকা নাকি কোনও না কোনও প্রভাবশালী লোকের কাছে টাকা যেত। যাঁরা এই টাকা পৌঁছে দিতেন তাঁদের জেরা করে সত্যিটা জানতে চাইছেন তদন্তকারীরা। তদন্তকারীরা জানতে পেরেছেন বিভিন্ন পুলিশ কর্মীকে এই টাকা পৌঁছে দেওয়ার কাছে ব্যবহার করা হতো। সেকারণে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রভাবশালীদের নাম জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications