সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে রাতভর জেরা, সাত সকালে রানিকুঠির আবাসনে সিবিআই হানা
সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে রাতভর জেরা, সাত সকালে রানিকুঠির আবাসনে সিবিআই হানা
রবিবার রাতভর জেরা করা হয়েছে বিধায়ক সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে। তারপরেই সোমবার সকালে সিবিআইয়ের ৫টি দল হানা দিয়েছে রানিকুঠির এক অভিজাত আবাসনে। তার থেকেই অনুমান বিধায়কের আপ্ত সহায়ককে জেরা করেই এই অভিযান। গতকাল থেেকই শহরের একাদিক জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই।

রবিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল সিবিআই। চিটফান্ড কাণ্ডে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেফতারের পর রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করে সিবিআই। বীজপুরের টিএমসি বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা িদয়েছিল সিবিআই। হালিশহরের বাড়ি ছাড়াও সুবোধ অধিকারীর কলকাতার চারটি ফ্ল্যাটে গতকাল দিনভর তল্লাশি চালিয়েছিল সিবিআই। বিটিরোড, কাশীপুর, দক্ষিণদাঁড়ির একাধিক জায়গায় তল্লাশি করে সিবিআই।
গতকাল সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে জেরা শুরু করেছে সিবিআই। গতকাল বিকেেল সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে জেরা করে সিবিআই। জেরা করা হয় তাঁর নিরাপত্তারক্ষীকে। তাঁদের জেরা করে একাধিক তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হাতে পেয়েছে বলে খবর। সেই সূত্র ধরেই শহরে সাত সকালে সিবিআই অভিযান।
গতকাল সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে জেরা শুরু করেছে সিবিআই। গতকাল বিকেেল সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে জেরা করে সিবিআই। জেরা করা হয় তাঁর নিরাপত্তারক্ষীকে। তাঁদের জেরা করে একাধিক তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হাতে পেয়েছে বলে খবর। সেই সূত্র ধরেই শহরে সাত সকালে সিবিআই অভিযান। রানিকুঠিতে একটি অভিজাত আবাসনে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন তাঁরা।
স্থানীয়রা জানিয়েছেন আশিস ঝুনঝুনওয়ালা একব্যক্তি এই বাড়িটিতে থাকতেন তাঁদের খুব একটা দেখা যেত না। পরিবারের কেউ খুব বেশি মেলােমশা করতেন না। গাড়িতে মাঝে মধ্যে েবরিয়ে যেতে দেখা যেত তাঁদের। মনে করা হচ্ছে এই আশিস ঝুনঝুনওয়ালার ফার্মের সঙ্গে রাজু হাসানির লেনদেন ছিল। এদিকে আবার ইডি অভিযান শুরু করেছে। সোদপুরের রােজন্দ্র পল্লিেত তল্লাশি শুরু করেছে ইডি। সুবোধ অধিকারীর আপ্ত সহায়াককে জেরা করা হচ্ছে। ৫টি গাড়ির সিবিআই টিমের এই অভিযান চলছে ঘণ্টা খানেক ধরে।












Click it and Unblock the Notifications