নারদকাণ্ডে সিবিআই দফতরে ম্যারাথন জেরা সৌগতকে, তলব শুভেন্দুকে

নারদকাণ্ডে সৌগত রায়কে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

নারদকাণ্ডে সৌগত রায়কে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত টানা সিবিআই জিজ্ঞসাবাদ করে বর্ষীয়ান এই তৃণমূল সাংসদকে। খবর, শুভেন্দু অধিকারিকেও এই ঘটনায় ফের তলব করা হয়েছে ।

নারদকাণ্ডে সিবিআই দফতরে ম্যারাথন জেরা সৌগতকে, তলব শুভেন্দুকে

সিবিআই সূত্রের খবর,তদন্তকারীরা সৌগত বাবুকে জিজ্ঞসা করেন ,ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন? তাঁদের পরিচয় পর্বের নেপথ্যের মানুষটি সম্পর্কেও কোঁজ নেয় সিবিআই।

এছাড়াও, প্রবীণ এই তৃণমূলনেতাকে নারদার স্টিং অপারেশনের ফুটেজও দেখানো হয়। সূত্রের দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সামনে রেখে সৌগত রায়ের আয়ের উৎস সম্পর্কে খোঁজখবর নেন তদন্তকারীরা। চাওয়া হয় সম্পত্তির তালিকা। নিজের বক্তব্যের স্বপক্ষে বেশ কিছু নথি পেশ করেন সৌগত। বাইরে বেরিয়ে অবশ্য জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু নিয়ে কিছু বলতে চাননি তিনি।

মূলত , সংবাদমাধ্যমকে এড়াতেই এদিন আচমকা নিজাম প্যালেসে চলে যান সৌগত রায়। এর আগে দুবার নোটিস পাঠালেও তখন হাজির হননি দমদম কেন্দ্রের তৃণমূল সাংসদ। সূত্রের খবর আগামীকাল শুভেন্দু অধিকারিকে তলব করতে পারে সিবিআই। এদিকে , সস্ত্রীক মেয়র শোভন চট্টোপাধ্যায় কাল সিবিআই দফতরে যাওয়ার কথা। এর আগে তাঁদেরও নারদকাণ্ডে তলব করা হলে , তাঁরা নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাননি।

উল্লেখ্য, নারদকাণ্ডে এই নিয়ে এ তলব করা দশজন তৃণমূল নেতা-নেত্রীর মধ্যে ৯ জনকে জেরা করা হয়ে গেল সিবিআইয়ের। শুধুমাত্র সিবিআইয়ের দফতরে হাজিরা দেননি মেয়র শোভন চট্টোপাধ্যায়। এখনও তলব করা বাকি মুকুল রায় ও মদন মিত্রকে। তাঁদের পুজোর মধ্যেই তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+