কেন টাকা নিয়েছিলেন, তৃণমূলের মহিলা সাংসদকে জেরায় জেরবার করল সিবিআই
শোভন চট্টোপাধ্যায়,সুব্রত মুখোপাধ্যায়ের পর নারদ কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। বৃহস্পতিবার বেলা ১১.২০ নাগাদ সিবিআই-এর দুই আধিকারিক অপরূপার বাড়িতে যান
মেয়র শোভ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পর নারদ কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। বৃহস্পতিবার বেলা ১১.২০ নাগাদ সিবিআই-এর দুই আধিকারিক অপরূপার রিষড়ার বাড়িতে যান।

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলির বাড়িতে যাওয়া সিবিআই-এর ওই দলে ছিলেন একজন পুরুষ আধিকারিক রঞ্জিত কুমার এবং অপর এক মহিলা আধিকারিক। নারদ স্টিং অপারেশনের ছবি দেখানো হয় অপরূপাকে। সূত্রের খবর, নারদ কাণ্ডে তিনি ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে কেন টাকা নিয়েছিলেন, সেই প্রশ্ন করেছেন সিবিআই আধিকারিকরা। কাদের উপস্থিতিতে তিনি এই টাকা নিয়েছিলেন, তাও জিজ্ঞাসা করেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের সময় ম্যাথু স্যামুয়েলের দেওয়া তথ্যও তুলে ধরা হয় অপরূপার সামনে।

এর আগে সিবিআই-এর দায়ের করা এফআইআর খারিজের দাবিতে মামলা করেছিলেন অপরূপা। বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলাটি ওঠে। কিন্তু মামলা খারিজ করেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।












Click it and Unblock the Notifications