১ কোটি ৭০ লক্ষ টাকা কে কাকে দেন! মুখোমুখি বসিয়ে মুকুল-মির্জাকে প্রশ্ন সিবিআইয়ের

নারদা-কাণ্ডে প্রথম গ্রেফতার আইপিএস অফিসার এসএমএইচ মির্জার সঙ্গে মখোমুখি বসিয়ে জেরা করা হল মুকুল রায়কে। মহালয়ার দিন মুকুল রায়কে টানা আড়াই ঘণ্টা জেরা করে সিবিআই।

নারদ-কাণ্ডে প্রথম গ্রেফতার আইপিএস অফিসার এসএমএইচ মির্জার সঙ্গে মখোমুখি বসিয়ে জেরা করা হল মুকুল রায়কে। মহালয়ার দিন মুকুল রায়কে টানা আড়াই ঘণ্টা জেরা করে সিবিআই। প্রথমে তাঁকে পৃথকভাবে জেরা করা হয়, সূত্রের খবর এরপর মুকুল রায়কে মির্জার সঙ্গে বসিয়ে জেরা করা হয়।

১ কোটি ৭০ লক্ষ টাকা কে কাকে দেন! প্রশ্ন মুকুল-মির্জাকে

উভয়কে মুখোমুখি বসিয়ে জেরা করে জানতে চায়, ১ কোটি ৭০ লক্ষ টাকা কে কাকে দেওয়ার কথা বলেছিল, কেনই বা বলেছিল। সেই প্রশ্নের কী উত্তর পেয়েছে সিবিআই, আদৌ উত্তর পেয়েছে কি না, তা জানা যায়নি। তবে উভয়কে একসঙ্গে বসিয়ে জেরা করে অনেক উত্তর খোঁজার চেষ্টা করলেন সিবিআই আধিকারিকরা।

নারদকাণ্ডে মুকুল রায়কে শুক্রবার হাজিরার নোটিশ পাঠিয়ছিল সিবিআই। তিনি হাজিরা এড়িয়ে যান। শনিবার তাঁকে ফের তলব করে সিবিআই। সেইমতো শনিবার দুপুর আড়াইটা নাগাদ তিনি নিজাম প্যালেসে এসে হাজির হন। মুখোমুখি হন সিবিআইয়ের। মুকুল ঘনিষ্ঠ আইপিএস অফিসার মির্জার সঙ্গে বসিয়ে তাঁকে জেরা করা হয়।

উল্লেখ্য, নারদকাণ্ডের সময়ে মুকুল রায় ছিলেন তৃণমূল নেতা। এখন তিনি বিজেপিতে। এহেন নেতাকে তলব করেছে সিবিআই। নারদের স্টিং অপারেশনের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে নারদকর্তাকে মির্জার কাছে পাঠাচ্ছেন মুকুল রায়। আর সেই মির্জাকেই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করে সিবিআই।

এখন উভয়কেই জেরা করে সিবিআই অনেক মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা করছে। তার মধ্যে সিবিআই ভিডিও ফুটেজে শুনেছে- কেউ ১ কোটি ৭০ লক্ষ টাকা দেওয়ার কথা বলছেন, কিন্ত কে কাকে দেবে, তা স্পষ্ট নয়। সেই উত্তরই জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।

এদিন জেরার পর মুকুল রায় সিবিআই দফতর থেকে বেরিয়ে যথারীতি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন নারদ-কাণ্ডে। কিন্তু আমি সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাই না। সিবিআই আমাকে যতবার ডাকবে ততবার আসব।

মুকুল রায় বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতা করতে, আর আামি চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে। যতদিন ডাকবে, যতবার ডাকবে সিবিআই, আমি হাজিরা দিতে প্রস্তুত। সমস্তরকম সহযোগিতা করব আমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+