Partha Chatterjee: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড তিনিই! পার্থকে ফের জেরা করবে সিবিআই

Partha Chatterjee: নতুন করে ফের অস্বস্তি বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের। নতুন করে ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ বুধবার এই মর্মে আদালতে সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়েছে। আর সেই আবেদন আদালত মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে।

আর এরপরেই তাঁকে (Partha Chatterjee) জিজ্ঞাসাবাদের প্রস্তুতি সিবিআইয়ের তরফে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই বিষয়ে তদন্তকারী সংস্থাকে সবরকম ভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন জেল বন্দি প্রাক্তন তৃণমূল মহাসচিব।

Partha Chatterjee

তবে নিয়োগ দুর্নীতির তদন্তে (west Bengal Education Scam) নতুন কোনও তথ্যের বিষয়ে তাঁর কিছু জানা নেই বলেই জানিয়েছেন তিনি। তবে কবে সিবিআই আধিকারিকরা জেলে গিয়ে জেরা করবেন তা স্পষ্ট জানা যায়নি। নিয়োগ দুর্নীতির তদন্তে আজ বুধবার ফের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হয়।

আর সেই মামলার শুনানিতেই ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে চেয়ে আবেদন জানায় সিবিআই। দুর্নীতির তদন্তে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। আর সেই সমস্ত তথ্য যাচাইয়ের প্রয়োজন আছে। আর সেই কারনে পার্থ চট্টোপাধ্যায়কে জেরার প্রয়োজন আছে বলে আদালতে জানান সিবিআই আধিকারিকরা। দীর্ঘ শুনানি শেষে আদালত সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে গত কয়েকদিনে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কখনও নিম্ন আদালত আবার কখনও কলকাতা হাইকোর্ট তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন মামলার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কে ফের নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছে। শুধু তাই নয়, সিবিআইয়ের তদন্তকারী সংস্থা ঘুমিয়ে নেই। তদন্তে একাধিক তথ্য নতুন উঠে এসেছে। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে।

শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হবে বলে দাবি তদন্তকারী সংস্থার। নিয়োগ দুর্নীতির তদন্তে প্রায় এক বছর কেটে গিয়েছে জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির বিষয়ে তাঁর কিছুই জানা নেই। পুরোটাই আমলাদের উপরেই চাপিয়েছেন। এই অবস্থায় দুর্নীতির তদন্তে পার্থবাবুকে ফের জেরা করে সিবিআই নতুন কোনও তথ্য পান কিনা সেদিকেই নজর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+