মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি নিয়ে জিজ্ঞাসাবাদ,সিবিআই-এর জেরায় শুভাপ্রসন্নর কথায় অসঙ্গতি

সূত্রের খবর অনুযায়ী, দেবকৃপা নামের প্রাইভেট লিমিটেড সংস্থা ও তার অধীনস্থ 'এখন সময়' চ্যানেল (যা কখনও এয়ার হয়নি) সুদীপ্ত সেনকে বিক্রি করা নিয়ে শুরু হয় শুভাপ্রসন্নকে জিজ্ঞাসা। মঙ্গলবার প্রায় ৪ ঘন্টা তাঁকে জেরা করা হলেও শুভাপ্রসন্নর উত্তরে সন্তুষ্ট নন গোয়েন্দারা। প্রয়োজনে তাঁকে আবার তলব করা হতে পারে বলে জানিয়েছে সিবিআই। প্রচুর অসঙ্গতি পাওয়া গিয়েছে চিত্রশিল্পীর কথায়। তথ্যের সঙ্গে তাঁর কথার কোনও মিল নেই বলে জানিয়েছেন তদন্তকারীরা।
অন্যদিকে, সিবিআই সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর যে ছবি ১ কোটি ৮০ লক্ষ টাকায় সুদীপ্ত সেনকে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, তা নিয়েও প্রশ্ন করা হয় শুভাপ্রসন্নকে। কারণ সেই সময় এই অভিযোগও উঠেছিল যে এই ছবি বিক্রির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিলেন শুভাপ্রসন্ন। তাই তাঁকে সেদিনকার তার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি তিনি। তাঁকে জিজ্ঞাসা করা হয় সুদীপ্ত সেনকে কীভাবে তিনি চিনলেন সে প্রশ্নেও নিরব থাকেন শুভাপ্রসন্ন। কেন ওই ছবির এত টাকা দাম উঠল, সেই টাকা কোথায় গেল এমন নানা প্রশ্নেরই উত্তরে নিরব থেকেছেন শুভাপ্রসন্ন। ফলে তদন্তকারীরা এদিন শুভাপ্রসন্ন বাবুকে ছেড়ে দিলেও আবার তাঁকে তলব করা হতে পারে।
এদিকে এই প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কাউকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ফলে তৈরি হয়েছে জল্পনা। তবে কী এবার কালিঘাটের দিকেই সারদা তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। বিরোধিরা নেতাদের কথায় অবশ্য শুভাপ্রসন্ন বাবুকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গেই ঢুকে পড়ল সারদা তদন্তে সিবিআই-এর তালিকায় ঢুকে পড়ল মুখ্যমন্ত্রীর নাম। আর বেশি দেরি নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার গরাদের পিছনে যেতেই হবে।












Click it and Unblock the Notifications