মানস ভুঁইয়ার দফতরে হানা দিল সিবিআই, চিট ফান্ড মামলা নিয়ে দীর্ঘক্ষণ জেরা
মানস ভুঁইয়ার দফতরে হানা দিল সিবিআই, চিট ফান্ড মামলা নিয়ে দীর্ঘক্ষণ জেরা
চিট ফান্ড কান্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মানস ভুঁইয়াকে সমন পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। শেষ পর্যন্ত সিবিআইয়ের জেরা এড়াতে পারলেন না তিনি। মানস ভুঁইয়াকে জেরা করতে সটান তাঁর দফতরে হাজির হয়েছিলেন সিবিআই আধিকারীকরা। আইকোর চিটফান্ড মামলায় মানস ভুঁইয়ার জড়িত থাকার অভিযোগ করেছে। এর আগে এই মামলায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। তিনি পর পর িতনবার হাজিরা এড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সিবিআই আধিকারীকরা পৌঁছে গিয়েছিলেন শিল্পসদনে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে।

ঠিক একই ভাবে মানস ভুঁইয়া হাজিরা এড়াতেই তাঁকে জেরা করতে তাঁর দফতরে হাজির হয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। প্রবল বর্ষণের মধ্যেই খাদ্য দফতরে অফিসে হাজির হয়েছিল সিবিআই আদিকারীকরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটি এড়িয়ে যান। রাজ্যে সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছিলেন প্রবল বর্ষণে শহরের সব রাস্তা জলমগ্ন তাই তিনি হাজিরা িদতে যেতে পারছেন না। তাঁকে দফতর থেকে পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে। তারপরেই সিবিআইের আধিকারীকরা তাঁর দফতরে এসে হাজির হন।
কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায়কেও একই ভাবে তাঁর দফতরে জেরা করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারীকরা। শিল্পভবনে ৪ ঘণ্টা জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ২০১১ সালে আইকোরের অনুষ্ঠানে মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তাতেই চিটফান্ড সংস্থার সঙ্গে তাঁর যোগ আছে অভিযোগ করেই সিবিআই জেরা করতে সমন পাঠিয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচন চলছে বলে প্রথমে হাজিরা এড়িয়ে যান তিনি। তারপরে পর পর ২ বার সমন পাঠিয়েছিল সিবিআই। প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে সিবিআই জেরা এড়িয়ে যান তিনি।
ইতিমধ্যেই সিবিআই আইকোর সংস্থার মালিক অনুকূল মাইতিকে গ্রেফতার করেছে। ২০১৫ সালে আইকোর সংস্থার মাধ্যমে বাজার থেকে ৩০০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত নভেম্বরে তিনি মারা যান। ভুবনেশ্বরে জেলে ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে সিবিআই জেরার জন্য তলব করেছে একুশের ভোটের আগে। এমনকী ভোট চলাকালীনও তলব করা হয়েছে। তার তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি এজেন্সি লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক ভাবে তাদের লড়ার ক্ষমতা নেই।












Click it and Unblock the Notifications