অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের ফ্ল্যাটে সিবিআই হানা! রাইস মিল থেকেই মিলল সুত্র?
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের ফ্ল্যাটে সিবিআই হানা! রাইস মিল থেকেই মিলল সুত্র?
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের হুসেনের ফ্ল্যাটে হানা দিল সিবিআই। গরু পাচার কাণ্ডে ইতিমধ্যে দেহরক্ষী সায়গলের হুসেনকে গ্রেফতার করেছে সিবিআই। এই মামলাতে অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের এই দেহরক্ষী। তাঁকে মাঝে রেখেই গরু পাচারের সমস্ত লেনদেন চলত বলে মনে করছে তদন্তকারী সংস্থা। এবার সেই সায়গলের ফ্ল্যাটেই হানা দিল সিবিআই। বোলপুরের একটি ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকরা হানা দিয়েছেন বলে জানা যাচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই ফ্ল্যাটে সিবিআইয়ের সঙ্গে এক রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের এক আধিকারিক রয়েছেন বলে জানা যাচ্ছে। কেন ওই মহিলা আধিকারিককে নিয়ে ওই ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা গেলেন তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে।

পরিবারকে জেরা করছে সিবিআই
গত কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকে প্রচুর টাকা পেয়ছেন ইডির আধিকারিকরা। তেমনই কিছু সায়গলের ফ্ল্যাট থেকে পাওয়া যাবে? তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, বোলপুরের ওই ফ্ল্যাটে সায়গলের পরিবার থাকে। গ্রেফতারের আগে একাধিকবার সায়গল সেখানে গিয়েছে। ফলে এই মুহূর্তে ফ্ল্যাটে থাকা পরিবারকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা। সেখান থেকে তদন্তকারীরা কি পান সেদিকেই নজর সবপক্ষের।

নতুন গাড়ির খোঁজ
জানা যাচ্ছে, বোলপুরের ওই ফ্ল্যাটের নীচে সায়গলের বেশ কয়েকটি নতুন গাড়ির খোঁজ পেয়ছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে ওই সোসাইটিতে আরও একটি ফ্ল্যাটের খোঁজ মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। সেটি যদিও দীর্ঘ দিন ধরেই বন্ধ। সেখানেও তদন্তকারী আধিকারিকরা যেতে পারেন বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, বীরভুম জুড়ে দেহরক্ষী সায়গলের হুসেনের বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।

কোটি কোটি টাকা প্রভাবশালীদের হাতে
শুধু তাই নয়, সূত্রে খবর, সায়গলের হাত ধরেই কোটি কোটি টাকা প্রভাবশালীদের হাতে পৌঁছে যেত বলেও জানা যাচ্ছে। তবে গরু পাচার মামলাতে ইতিমধ্যে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। আর ওই সমস্ত তথ্য খতিয়ে দেখতেই সায়গলের ফ্ল্যাটে হানা বলে জানা যাচ্ছে।

রাইস মিলে হানা দেয় সিবিআই
বলে রাখা প্রয়োজন, দিন সকালে অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের ভূবনডাঙায় শিবশম্ভু রাইস মিলে হানা দেয় সিবিআই। প্রায় ৪ ঘন্টা তল্লাশি চালিয়ে ও মিলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে মেলে একাধিক নথি।
তারপরেই ফের অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে আসে সিবিআই। গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এই সায়গল৷ তাকে দফায় দফায় জেরা করেই উঠে এসেছে অনুব্রত মণ্ডল সহ গোরু পাচারকারী আব্দুল লতিফের নাম।












Click it and Unblock the Notifications