RG Kar Financial Irregularities: আরজি কর মামলায় সিবিআইকে শোকজ! সন্দীপ ঘোষের শাস্তির তাহলে...
RG Kar Financial Irregularities: আরজি কর দুর্নীতি মামলায় সিবিআইকে ধমক আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতের। এই মামলায় গত কয়েকদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তা নিম্ন আদালতকে জানানো হয়নি। আগেই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত অনুমোদনের কথা জানানো হয়েছে। আর তাতেই চরম ক্ষুব্ধ আলিপুর আদালত। এরপরেই সিবিআইকে শোকজ আদালত করেছে বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, এজন্য সিবিআইকে ধমক দিয়েছে নিম্ন আদালত। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে আদালতের বক্তব্য, চার্জগঠন প্রক্রিয়া দীর্ঘ সময় অনুমোদন জন্য আটকে আছে। কিন্তু অনুমোদন পাওয়ার কথা নিম্ন আদালতকে জানানোই হয়নি।

অবশ্যই তা ট্রায়াল কোর্টকে জানানো উচিৎ ছিল বলেও এদিন মন্তব্য করেছেন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত।
ধর্ষণ এবং খুনের ঘটনার পাশাপাশি আরজি করের বিপুল দুর্নীতির (RG Kar Financial Irregularities) তদন্ত করছে সিবিআই। আর সেই মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের নভেম্বর মাসে আলিপুর আদালতে এই মামলায় চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে একাধিক অভিযুক্তের সঙ্গে নাম আছে সন্দীপ ঘোষেরও। চার্জশিট জমা পড়লেও চার্জ গঠন করা সম্ভব হয়নি সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এক্ষেত্রে রাজ্যের অনুমোদন প্রয়োজন হয়। রাজ্য সরকারি কর্মী হওয়াতেই এই অনুমোদন প্রয়োজন।
কিন্তু দীর্ঘ সময় সেই অনুমোদন রাজ্যের তরফ থেকে পাইনি সিবিআই। ফলে চার্জগঠন প্রক্রিয়াও আটকে ছিল। সম্প্রতি সেই অনুমোদন মিলেছে রাজ্যের তরফে। আর তা নিম্ন আদালতে না জানিয়েই সরাসরি কলকাতা হাইকোর্টকে তথ্য দেয়। সেই শুনানিতে কলকাতা হাইকোর্ট অবিলম্বে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়। আর তা করতে হবে সাতদিনের মধ্যেই। এরপরেই আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল আলিপুর আদালতে।
মামলার শুনানি শুরু হতেই কার্যত এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক। এবং সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেন বিচারক। যা নিয়ে তিব্রফ অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অবস্থায় আদালত এবং সিবিআই কি করে সেদিকেই নজর সবার। শুধু তাই নয়, শোকজের জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি বলে সেদিকে নজর সবার। তবে এদিন তদন্তকারী সংস্থা জানায়, অনুমোদন গত ২৭ তারিখ পাওয়া গিয়েছিল। এরপর তা খতিয়ে দেখা হচ্ছিল। ফলে আদালতকে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications