ভোট পরবর্তী হিংসা মামলাতে গুরু দায়িত্ব অখিলেশ সিংকে! সিবিআইকে নথি দিল রাজ্য পুলিশ

ভোট পরবর্তী হিংসা মামলাতে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। এবার সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নামল তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে হেভিওয়েট এই মামলার তদন্তে বিশেষ নজর সিবিআইয়ের। আর সেই কারণে দক্ষ অফি

ভোট পরবর্তী হিংসা মামলাতে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। এবার সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নামল তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে হেভিওয়েট এই মামলার তদন্তে বিশেষ নজর সিবিআইয়ের।

আর সেই কারণে দক্ষ অফিসার ডিআইজি সিবিআই অখিলেশ সিংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল নয়াদিল্লি।

 গুরু দায়িত্ব অখিলেশ সিংকে

দীর্ঘদিন কয়লা, গরু পাচার কাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলা সামলে এসেছেন তিনি। এমনকি নারদ মামলার মতো হাইপ্রোফাইল মামলাও ছিল তাঁর কাঁধেই। এবার সেই অফিসারকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব নিয়ে আসা হল তাঁকে। নির্দেশ অনুসারে ভোট পরবর্তী হিংসা মামলাও এবার তাঁকে সামলাতে হবে।

রাজনৈতিকমহলের মতে, ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে শাসকদলের একাধিক নেতার নাম জড়াতে পারে। এর আগে নারদ মামলাতে সামলানোর অভিজ্ঞতা রয়েছে। আর তাই হাই প্রোফাইল এই মামলার তদন্তেও তাঁর উপরেই ভরসা রাখছেন দিল্লির সিবিআই আধিকারিকরা।

জানা গিয়েছে, ইতিমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছেন এই আধিকারিক। অন্যদিকে হাইকোর্টের নির্দেশের পরেই চার সদস্যের একটি সিবিআই টিম তৈরি করা হয়েছে। টিমে ২৫ থেকে ৩০জনের সিবিআই অফিসাররা রয়েছেন।দেশের বিভিন্ন অংশ থেকে সিবিআই অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে এই টিম। প্রত্যেকটি টিমকে নেতৃত্ব দেবে জয়েন্ট ডিরেক্টর অফিসার পদমর্যাদার একজন করে অফিসার।

শুধু তাই নয়, প্রতি দলে থাকছেন তিনজন এসপি পদমর্যাদার অফিসার। থাকছেন ২ জন করে ডিআইজি পদমর্যাদার আধকারিকও। পাশাপাশি গত কয়েকদিন আগে ভোট পরবর্তী হিংসা মামলাতে সমস্ত তথ্য চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে মেল করে সিবিআই।

ভোটের পর থেকে কতগুলি খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সেই সমস্ত অভিযোগ হস্তান্তর চেয়ে এই মেল করা হয়। সেই মতো আজ মঙ্গলবার সকাল থেকে অভিযোগগুলির সমস্ত নথি সিবিআই অফিসে দিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রের খবর, ওই সমস্ত নথি খতিয়ে দেখার পরেই নতুন করে মামলা রুজু করতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, আজ মঙ্গলবার ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে বেশ কয়েকটি জায়গাতে তদন্তকারী আধিকারিকদের যাওয়ার কথা রয়েছে। আক্রান্ত মানুষদের কথা শুনবেন তাঁরা। এমনটাই জানা যাচ্ছে। সোমবার এই মামলার তদন্ত শুরু করেছে। আর প্রথমে কাঁকুড়গাছি যান তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, ভোট পরিবর্তী হিংসাতে প্রথম মৃত্যু হয় কাঁকুড়গাছির বিজেপি নেতা অভিজিৎ সরকারের। সোমবার সকালে তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করা হয়। এরপর আধিকারিকরা সোজা তাঁর বাড়িতে চলে যান।

জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকদের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়েছেন। শুধু তাই নয়, বেশ কয়েকজন তৃণমূল নেতার নামেও সিবিআইয়ের কাছে অভিযোগ জানালেন অভিজিতের দাদা। এমনটাই সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+