গরুপাচার কাণ্ডের পর নতুন চাপে কেষ্ট, ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ CBI

গরুপাচার কাণ্ডের পর নতুন চাপে কেষ্ট, ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ CBI

এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে তৎপর সিবিআই। ইলেমবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছিল কেষ্টর। বারবার সিবিআই তাকে তলব করলেও তিনি হাজিরা দেননি। হাইকোর্ট থেকে রক্ষা কবচ িনয়েছিলেন। এবার সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সেই আবেদনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

আরও চাপে কেষ্ট

আরও চাপে কেষ্ট

ভোট পরবর্তী হিংসা মামলার এবার তৎপর হল সিবিআই। অনুব্রত মণ্ডলকে এই মামলায় হেফাজতে নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোট পরবর্তী হিংসা মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। একাধিকবার এই মামলায় তলব করা হয়েছে কেষ্টকে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তারপরেই হাইকোর্টে রক্ষা কবচ পেয়েছিলেন কেষ্ট। সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। আগামীকাল অর্থাৎ সোমবার এই মামলার শুনািন।

ভোট পরবর্তী হিংসা মামলায় কেষ্ট

ভোট পরবর্তী হিংসা মামলায় কেষ্ট

একুশের বিধানসভা ভোটের পর রাজ্য জুড়ে একাধিক জায়গায় বিজেপি নেত কর্মীরা খুন হয়েছিলেন। সেই ঘটনার সিবিআই তদন্তের িনর্দেশ দেয় হাইকোর্ট। বীরভূমের ইলেমবাজারে ভোট পরবর্তী হিংসায় বিজেপির কর্মীর হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তারপর থেকে একাধিকবার তাঁকে তলব করেছে সিবিআই। কিন্তু বারবারই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। তারপরেই হাইকোর্ট থেকে রক্ষা কবচ নেন কেষ্ট। তাতে বলা হয়েছিল কেষ্টর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না সিবিআই। অর্থাৎ তাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট

ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আসানসোল জেলে রয়েছেন তিনি। কয়েকদিন আগেই কেষ্টর বিরুদ্ধে আসানসোল আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে গরুপাচারকাণ্ডে কেষ্টর সরাসরি যোগের কথা উল্লেখ করা হয়েছে। অনুব্রত মণ্ডল টাকা নিয়ে গরুপাচারের সেফ করিডর তৈরি করে দিতেন। ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর। ৫৩টি সম্পত্তির দলিল চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তাতে চাপ বেড়েছে কেষ্টর। তার উপরে আবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের তৎপরতা নতুন করে চাপ তৈরি করবে।

ইডি হেফাজতে সায়গল

ইডি হেফাজতে সায়গল

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে ইডি। হিসাব বহির্ভুত সম্পত্তি রাখার অভিযোহে তাঁকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে গিয়েছিল সিবিআই। কিন্তু তাতে সহযোগিতা করেননি সাংগল হোসেন। তার জেরেই তাঁকে গ্রেফতার করে ইডি। কিন্তু তাঁকে দিল্লিতে নিয়ে যেতে বাধার মুখে পড়তে হয়েছে। এই নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+