নারদকাণ্ডে চার্জশিটের তোড়জোড় শুরু, মির্জার সঙ্গে মুকুলের নাম থাকার সম্ভাবনা প্রবল
সবেমাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে নারদকাণ্ডে। এখনও নারদকাণ্ডে অধরা তাবড় নেতা-মন্ত্রীরা। তদন্ত শুরুর দু-বছর পর শুধুমাত্র আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করতে সম্ভবপর হয়েছে সিবিআই।
সবেমাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে নারদকাণ্ডে। এখনও নারদকাণ্ডে অধরা তাবড় নেতা-মন্ত্রীরা। তদন্ত শুরুর দু-বছর পর শুধুমাত্র আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করতে সম্ভবপর হয়েছে সিবিআই। আর তাঁকে জেরা করে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে কিছু তথ্য পেয়েছে। এরপরই সিবিআই চার্জশিট দেওয়ার প্রস্তুতি শুরু করে দিল।

মির্জাকে গ্রেফতারের পর জেরা করা হয়েছে মুকুল রায়কে। উভয়কে মুখোমুখি বসিয়ে জেরা করার পর মুকল রায়ের বাড়িতে ঘটনার পুনর্গঠনও হয়েছে। যদিও মুকুল রায় টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, একমাত্র তাঁকেই টাকা নিতে দেখা যায়নি। বাকি সবাইকে টাকা নিতে দেখা গিয়েছে ভিডিওতে। তাঁকে ফাঁসানো হচ্ছে এই ঘটনায়।
নারদকাণ্ডে অভিযুক্তদের কণ্ঠস্বর রেকর্ড করে আমেদাবাদে পাঠানো হয়েছে। শুধুমাত্র ইকবাল আহমেদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। নতুন করে কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হবে।চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার আগে ওই রিপোর্টের জন্য অপেক্ষা করছে সিবিআই। মির্জাকে আদালতে পেশ করার সময় কেস সিডি-তে উল্লেখ করা হয়েছে মুকুলের নাম।
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে স্টিং অপারেশন চালানো হয়েছিল বলে অভিযোগ। নারদ-কাণ্ডে সেই বিডিও প্রকাশ্যে আসে ২০১৬ নির্বাচনের আগে। সেই ভিডিও- দেখা যায় বেশ কিছু তৃণমূল নেতাকে টাকা নিয়ে। দেখা যায় আইপিএস অফিসার মির্জাকেও। মুকুল রায়ই নারদ-কর্তাকে মির্জার সঙ্গে দেখা করতে বলেন বলে ভিডিও সূত্রে জানা গিয়েছে। ওই ভিডিও যাচাই করা হয়নি ওয়ানইন্ডিয়ার পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications