গরু পাচার-মামলায় ফের শুক্রবার অনুব্রতকে হাজিরার নির্দেশ! নজর দেবের উপরেও

গরু পাচার-মামলায় ফের একবার অনুব্রত মন্ডলকে নোটিশ পাঠাল সিবিআই। আজ সোমবার সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শারীরিক ভাবে অসুস্থ তিনি। ফলত নতুন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেওয়ার সময় চ

গরু পাচার-মামলায় ফের একবার অনুব্রত মন্ডলকে নোটিশ পাঠাল সিবিআই। আজ সোমবার সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শারীরিক ভাবে অসুস্থ তিনি। ফলত নতুন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেওয়ার সময় চান অনুব্রত মন্ডল।

নজর দেবের উপরেও

কিন্তু জানা গিয়েছে, তা দিতে নারাজ তদন্তকারীরা। ফলে আজই নতুন করে এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনুব্রত মন্ডলকে নোটিশ পাঠানো হয়েছে।

জানা যাচ্ছে, আগামী ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। ১১টার মধ্যে নিজাম প্যালেসে আসার কথাও বলা হয়েছে। তবে এদিন সিবিআই দফতরে গিয়ে তদন্তকারীদের সঙ্গে দেখা করেন অনুব্রত মন্ডলের আইনজীবী।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আইনজীবী অনুব্রত মন্ডলের শারীরিক অসুস্থতার কথা জানান। হাজিরা দেওয়ার বেশ কিছুদিন সময় চেয়ে নেন। তবে সিবিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ২৫ তারিখে হাজিরা তাঁকে দিতেই হবে।

উল্লেখ্য গত কয়েকদিন আগেই ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মন্ডলকে নোটিশ পাঠায় সিবিআই। যদিও সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে 'রক্ষাকবচ' পেয়েছেন কেষ্টা। আদালতের নির্দেশে হিংসায় মামলায় কোনও রকম কড়া ব্যবস্থা নেওয়া যাবে না অনুব্রত মন্ডলের বিরুদ্ধে।

এমনকি গ্রেফতারও পর্যন্ত করা যাবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অসুস্থতার কারণে অনুব্রতকে গিয়ে সিবিআই জেরা করবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কিন্তু এই মামলায় জেরার মুখোমুখি হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন বীরভূমের বেতাদ বাদশা। এসএসকেএমে পর্যন্ত তাঁর চিকিৎসা করা হয়। এই অবস্থায় এবার গরু পাচার মামলায় অনুব্রতের কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। জানা যাচ্ছে, এই মামলায় বেশ কয়েকজনকে জেরা করে অনুব্রত মন্ডলের নাম আসে। আর সে বিষয়ে জেরা করতেই এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে এই মামলায় জেরা করতে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে অভিনেতা দেবকে। যিনি কিনা তৃণমূল সাংসদও বটে। এই মামলার মূল অভিযুক্ত তাঁর কাছ থেকে বেশ কিছু সুবিধা নেওয়ার মতো তথ্য হাতে এসেছে। এমনকি বেশ কয়েকজন সাক্ষীকে জেরা করেও দেবের নাম উঠে আসে সিবিআইয়ের হাতে।

আর তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতেই দেবকে নোটিশ। তবে আগামীকাল মঙ্গলবার দেব সিবিআই জেরার মুখোমুখি হন কিনা সেটাই দেখার। যদিও এই বিষয়ে দেবের তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত। তবে তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করে যাচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+