RG Kar Hospital: 'অভয়া'কে চিনতেন? সন্দীপ-সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট! কোন প্রশ্নগুলি করতে পারে সিবিআই

RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডে তোলাপাড় দেশ! সর্বস্তরে চলছে প্রতিবাদ। অভয়া'র বিচারের দাবিতে সুর চড়ছে জনমানসে। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। এখনও অনেক প্রশ্নের উত্তর পাননি সিবিআই আধিকারিকরা।

গত কয়েকদিন ধরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একাধিকবার জেরা করা হয়েছে। জেরা করা হয়েছে বেশ কয়েকজন ডাক্তার সহ পুলিশ আধিকারিকদেরও। দীর্ঘ এই জিজ্ঞাসাবাদ পর্বে একাধিক অসঙ্গতি পেয়েছে সিবিআই।

RG Kar Hospital

RG Kar Hospital Case: মোট ৭জনের পলিগ্রাফ টেস্ট হচ্ছে

আর এই সমস্ত বিষয়ে নিশ্চিত হতেই সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় সহ আরও পাঁচজনের পলিগ্রাফ টেস্ট করছে সিবিআই।পাঁচজনের মধ্যে আছেন চার ডাক্তার এবং আরও এক সিভিক ভলান্টিয়ার। আদালতের নির্দেশেই করা হচ্ছে এই পরীক্ষা। বিশেষ করে ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট ভোররাতে ঠিক কী কী ঘটেছে তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা আধিকারিকরা। পাশাপাশি নির্দিষ্ট আরও বেশ কিছু প্রশ্নের উত্তরও জানার চেষ্টা করা হবে বলেও খবর। পলিগ্রাফ টেস্টে এদিন সন্দীপ এবং সঞ্জয়কে যে প্রশ্নগুলি সিবিআই করতে পারে-

RG Kar Hospital Case: সন্দীপ ঘোষকে কোন কোন প্রশ্ন করতে পারে সিবিআই -

  • সেদিন রাতে অর্থাৎ ৯ অগাস্ট ঠিক কী ঘটেছিল?
  • ঘটনার রাতে কাদের কাদের ডিউটি ছিল
  • নাইট ডিউটি হলে ওই ফ্লোরে কাদের যাওয়ার প্রয়োজন পড়ত?
  • সেমিনার রুমটিকে নাইট ডিউটির সময় কেমন ভাবে ব্যবহার করা হত?
  • ঠিক কারা ব্যবহারা করতো? এমনকি সেমিনার রুমের চাবি কোথায় রাখা হতো?
  • ন্ররশংস এই ঘটনা কখন জানতে পারলেন?
  • জানার পরেই প্রথম পদক্ষেপ কি ছিল? কাকে কাকে ফোন করলেন?
  • পুলিশকে কখন ফোন করলেন?
  • চেস্ট ডিপার্টমেন্টের যিনি হেড তিনি তখন কোথায় ছিলেন, কখন তাঁকে জানানো হল? প্রথম পদক্ষেপ তাঁর কি ছিল?
  • হাসপাতালে নাইট ডিউটিতে থাকা চিকিৎসকদের জন্য কি নিরাপত্তা?
  • আর্থিক দুর্নীতির বা চোরাকারবারের যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে সন্দীপ ঘোষ কি জানেন?

বলে রাখা প্রয়োজন, আরজি করের প্রাক্তন এই অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক তছনছ, ওষুধ, মেডিক্যালে বর্জ্য পাচার সহ একাধিক অভিযোগ তুলেছেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি প্রিন্সিপাল। সেই বিষয়ে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিন সন্দীপের পাশাপাশি সঞ্জয়কেও পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই (RG Kar Hospital Case) । এক নজরে তাকে কোন প্রশ্ন করা হতে পারে-

  • কখন হাসপাতালে আসেন? এত রাতে আসার কেন প্রয়োজন পড়ল?
  • সেমিনার রুমে কখন আসে।
  • হেডফোনের ছেঁড়া অংশ কী তার?
  • অভয়া'কে চিনত? আগে কখনও সামনাসামনি হয়েছেন?

নিজেকে নির্দোষ দাবি করছে সঞ্জয়। এমনকি ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ। কে তাঁকে ফাঁসাচ্ছে? সে বিষয়েও পলিগ্রাফ টেস্টে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করতে পারেন বলে খবর। প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, সন্দীপ, সঞ্জয় রায় সহ আরও পাঁচজনের পলিগ্রাফ টেস্ট চলছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+