সারদা কাণ্ডে প্রথম তৃণমূল নেতা রজত মজুমদারকে গ্রেফতার করল সিবিআই

সারদা কাণ্ডে প্রথম তৃণমূল নেতা রজত মজুমদারকে গ্রেফকার করল সিবিআই
কলকাতা, ৯ সেপ্টেম্বর : সারদা কেলেঙ্কারির জট খুলতে এবার দেবব্রত সরকারের পর প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারকে গ্রেফতার করল সিবিআই। রজতবাবু তৃণমূল নেতাও বটে। সেক্ষেত্রে এটাও বলা যেতে পারে যে সারদা কাণ্ডে এই প্রথম কোনও তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিবিআই। দ্বিতীয় দফায় ৩ ঘন্টা জেরার পর অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে আরও অনেককিছু জানা যাবে বলেই মনে করছে সিবিআই।

সূত্রের খবর অনুযায়ী, এদিন রজত মজুমদারকে জেরা করার সময় তাঁর কথায় কিছু অসঙ্গতি পাওয়া যায়। এবং বহু প্রশ্নেরই উত্তর দিতে অস্বীকার করেন রজতবাবু। সিবিআই জানতে পেরেছে আমেরিকায় বঙ্গ সম্মেলনের নাম সুদীপ্ত সেনের থেকে ৪ কোটি টাকা নিয়েছিলেন রজত মজুমদার। পাশাপাশি কোনও চুক্তি ছাড়াই প্রতি মাসে সুদীপ্ত সেনের থেরে ১০ লক্ষ টাকা নিতেন তিনি। কেন এই বহুল অঙ্কের টাকা সে নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে অস্বীকার করেন রজতবাবু। অন্যদিকে তদন্তে যে তথ্য পেয়েছেন আধিকারিকরা তাতে মনে করা হচ্ছে সারদা দুর্নীতিতে রজত মজুমদাররে সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন : দেবব্রত সরকারের পর রজত মজুমদারকেও সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে জেরা

আরও পড়ুন : সারদা-কাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, পাকড়াও দেবব্রত সরকার

সারদা কেলেঙ্কারির জেরে যাঁরা সুবিধা পেয়েছিলেন, সেই তালিকায় রয়েছে রজত মজুমদারের নাম। কিছুদিন আগেই রজত মজুমদাররে বাড়িতে সিবিআই হানা দেয়। সেদিন থেকে শুরু করে তদন্তে সিবিআইয়ের সঙ্গে অনমনীয় মনোভাব পোষণ করছিলেন বলে অভিযোগ ওঠে রজত বাবুর বিরুদ্ধে। গত ২৩ অগস্ট সিবিআই সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে প্রায় ৪৫ মিনিট জেরা করে রজতবাবুকে।

এদিকে সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহা জানিয়েছেন ডেলোতে মমতা-সুদীপ্তর বৈঠকের কথাও জানতেন তিনি। তদন্ত সঠিক পথেই এগোচ্ছে বলে অনুমান সিবিআই অধিকর্তার।

রজতবাবু গ্রেফতার হওয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ তিনি সক্রিয়ভাবে দলের সঙ্গে যুক্ত। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে তিনি বীরভূম জেলায় দলের পর্যবেক্ষকও ছিলেন। এখনও নিয়মিত যাতায়াত আছে তৃণমূল ভবনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+