নারদ তদন্তে নির্বাচন কমিশনকে চিঠি সিবিআই-এর
নারদকাণ্ডে অভিযুক্তদের সম্পর্কে নথি পেতে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল সিবিআই। নারদকাণ্ডে অভিযুক্তদের বক্তব্যের সঙ্গে তাঁদের আয়-ব্যয়ের হিসেবের মিল আছে কিনা, তা খতিয়ে দেখতেই তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত
নারদকাণ্ডে অভিযুক্তদের সম্পর্কে নথি পেতে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল সিবিআই।
অভিযুক্তরা বিধানসভা ও লোকসভা ভোটে লড়ার সময়ে সম্পত্তি সম্পর্কিত নথি দিয়েছিলেন কমিশনে। সেই নথিই চেয়ে পাঠিয়েছে সিবিআই। এই সঙ্গে অভিযুক্তদের আয়-ব্যয়ের হিসেবের নথিও চাওয়া হয়েছে।

সিবিআই সূত্রে খবর, নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলের দেওয়া টাকা নির্বাচনী তহবিলের জন্য অনুদান হিসেবে নেওয়ার দাবি করেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। ইতিমধ্যে সুলতান আহমেদকে তাঁর অ্যাকাউন্ট স্টেটমেন্টও জমা দিতে বলা হয়েছে।

নারদকাণ্ডে অভিযুক্তদের বক্তব্যের সঙ্গে তাঁদের আয়-ব্যয়ের হিসেবের মিল আছে কিনা, তা খতিয়ে দেখতেই নির্বাচন কমিশনের তথ্য যাচাই করে দেখার সিদ্ধান্ত নেয় সিবিআই।












Click it and Unblock the Notifications