কয়লা পাচারকাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে সওকত মোল্লা, পাসপোর্ট সহ হাজিরার নির্দেশ বিধায়ককে

কয়লা পাচারকাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে সওকত মোল্লা, পাসপোর্ট সহ হাজিরার নির্দেশ বিধায়ককে

কয়লা পাচার কাণ্ডে এবার তলব করা হল টিএমসি বিধায়ক সওকত মোল্লাকে। তাঁকে পাসপোর্ট সহ হাজিরা দিতে বলা হয়েছে। এমনকী বিধায়কের নামে কোনও কম্পানি থাকলে সেটার যাবতীয় তথ্য নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। প্রসঙ্গত উল্লাখ্য কয়কদিন আগেই ভাঙড়ের বিধায়ক কটাক্ষ করে বলেছিলেন খুব শীঘ্রই সওকত মোল্লাকে এসএসকেএম হাসপাতােলর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে হবে।

সওকত মোল্লাকে তলব

সওকত মোল্লাকে তলব

কয়লা পাচার কাণ্ডে এবার টিএমসি বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ক্যানিং পূর্বের বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। তাঁকে পাসপোর্ট সহ হাজিরা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে আনতে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তৃণমূল বিধায়কের ব্যাঙ্ক স্টেটমেন্টও
সিবিআই আনতে বলেছে বলে জানা গিয়েছে, বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে, সেই সংক্রান্ত সমস্ত নথিও আনতে বলা হয়েছে।

কয়লা পাচার কাণ্ডে স্ক্যানারে কারা

কয়লা পাচার কাণ্ডে স্ক্যানারে কারা

একুশের বিধানসভা ভোটের আগে থেকে থেকেই সিবিআই কয়লা পাচার কাণ্ড এবং গরু পাচার কাণ্ড নিয়ে তৎপর হয়ে উঠেছে। কয়লা পাচার কাণ্ডে শাসক দলের একাধিক বড় নেতার নাম জুড়েছে। অভিষের বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল এমনকী তারকা সাংসদ অনুব্রত মণ্ডলকও তলব করা হয়েছে। শাসক দলের একাধিক নেতাকে জেরা করা হয়েছে। এবার ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে জরা করার জন্য ডাকা হয়েছে।

গরুপাচার কাণ্ডে অনুব্রতকে তলব

গরুপাচার কাণ্ডে অনুব্রতকে তলব

গরু পাচার কাণ্ডে একাধিকবার তলব করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ১ বারই হাজিরা দিয়েছেন তিনি। গতকালও তাঁকে তলব করা হয়েছিল কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তবে তাঁর আইনজীবী ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের আয়ের সব তথ্য সিবিআই দফতরে জামা দিয়েছে। আগামিকাল ফের হাজিরা দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের কিন্তু তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছে।

অভিষেককে ইডি জেরা

অভিষেককে ইডি জেরা

কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে ইডি। একাধিক বার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। হাজিরা দিয়েছিলেন তিনি। অভিষেকের স্ত্রী রুজিরাকে জেরার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন। হাজিরা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তারপরেই কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার করার কথা বলেছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+