কয়লাকাণ্ড নিয়ে ফের তৎপর সিবিআই, অভিষেকের আপ্ত সহায়ককে তলব
কয়লাকাণ্ড নিয়ে ফের তৎপর সিবিআই, অভিষেকের আপ্ত সহায়ককে তলব
ফের কয়লাকাণ্ডে তৎপরতা শুরু করেছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে হাজিরা দিতে ডাকা হল। মঙ্গলবারই তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। কলকাতা হাইকোর্টের রক্ষা কবচের কারণে সুমিত রায়কে গ্রেফতার করতে পারবে না সিবিআই, তবে তাঁকে জেরা করতে পারবে। সিবিআইয়ের নোটিস পাওয়ার পরেই তিনি নিজাম প্যােলসে হাজিরা দেন।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ফের কয়লাকাণ্ড নিয়ে তৎপর হয়ে উঠেছে সিবিআই। এইবারই প্রথম গোয়া বিধানসভা কেন্দে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। সেকারণেই কয়লাকাণ্ড নিয়ে তৎপরতা শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দিল্লিতে তলব করেছি সিবিআই। সেখানে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী রুজিরাকেও তলব করা হয়েছিল। কিন্তু বাচ্চা ছোট বলে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক পত্নী।
তারপরে কিছুটা থিতু হয়েছিল তদন্ত। ফের জেগে উঠেছে সিবিআই। মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করে সিবিআই। মঙ্গলবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মেনে মঙ্গলবারই তিনি হাজিরা দেন। এই প্রথম তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে। কয়লাকাণ্ডে মূল সাক্ষী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের নাম উঠে এসেছে। এই নিয়ে সোমবার আদালতে মামলা হয়। সেই মামলার শুনানির শুরুতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার ফের মামলাটি ওঠে বিচারপতি রবি কিসান কপুরের বেঞ্চে। তিনিও অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বহাল রাখেন। এরপরেই সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। আদালতের নির্দেশ মেনেই হাজিরা দেন তিনি। জানা গিয়েছে বেশ কয়েকঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করাও হয়েছে তাঁকে
গত ডিসেম্বরে মামলা শুরু হয়েছিল। তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে ২ মাসের জন্য 'অন্তর্বর্তী রক্ষাকবচ' দেয় কলকাতা হাইকোর্ট। রক্ষাকবচের মধ্যেও তাঁকে বারবার ইডি, সিবিআই নোটিস পাঠায়। এই নিয়ে আদালতে আবেদন জানান সুমিত রায়। তাঁকে দিল্লিতে জেরার জন্য তলব করেছিল ইডি। আদালত ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। কলকাতায় কেন জেরা করতে পারছে না ইডি তা নিয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি। তারপরেই
১৮ জানুয়ারি কয়লাকাণ্ডে অন্যতম সাক্ষী সুমিত রায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
এদিকে আবার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও তলব করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। এই নিয়ে দ্বিতীয়বার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। এবারও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তেই অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে বলে খবর। বীরভূমের ইলামবাজারের গোপালনগরের বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের ঘটনার মামলায় তাঁকে তলব করা হয়। এর আগে গত ২৮ জানুয়ারিও অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। সেদিনও তিনি অসুস্থতার কারণ দখিয়ে হাজিরা এগিয়েছিলেন বীরভূম জেলা সভাপতি। এই নিয়ে বিরোধীরা নিশানা করেছেন অনুব্রত মণ্ডলকে। কটাক্ষ করে বিজেপি বলেছে অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রত মণ্ডল তাঁদের হাজিরা এড়িয়ে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications