ফের অনুব্রত মণ্ডলকে নোটিস, এবার হাজিরা না দিলে আইনি পদক্ষেপ, জানাল সিবিআই

ফের অনুব্রত মণ্ডলকে নোটিস, এবার হাজিরা না দিলে আইনি পদক্ষেপ, জানাল সিবিআই

ফের সিবিআই নোটিস পাঠাল বীরভূমের দোর্দণ্ডপ্রতাব তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে। আগামী ১৪ মার্চ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সেদিনও হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে নোটিসে লেখা হয়েছে। এই নিয়ে কড়া নোটিস পাঠানো হল অনুব্রত মণ্ডলকে। পর পর ২ বার সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলকে ফের নোটিস সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলকে ফের নোটিস সিবিআইয়ের

গরু পাচার কাণ্ডে ফের আইনি নোটিস অনুব্রত মণ্ডলকে। গত ১৫ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেসময় শরীর অসুস্থ জানিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর ফের নোটিস পাঠাল সিবিআই। এবার আগামী ১৪ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। নাহলে তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। এক কথায় অনুব্রত মণ্ডলকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

অনুব্রত মণ্ডলকে তুলকালাম

অনুব্রত মণ্ডলকে তুলকালাম

হাজিরা দেওয়াকে কেন্দ্র করে আগে থেকেই সিবিআইয়ের সঙ্গে টানাপোড়েন চলছে। ‌এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের রক্ষাকবচের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। হাইকোর্ট তাতে রক্ষাকবচ দিয়েছিল অনুব্রত মণ্ডলকে। বলা হয়েছিল তদন্তে ডেকে গ্রেফতার করা যাবে না অনুব্রত মণ্ডলকে। তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। তাতে রাজি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে তিনি কলকাতায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। শরীরের অসুস্থতার কারণে তিনি কলকাতায় যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

দেবকে জেরা

দেবকে জেরা

গরুপাচার কাণ্ডে অভিনেতা দেবকেও তলব করেছিল সিবিআই। গত ১৫ ফেব্রুয়ারি অভিনেতা দেব হাজিরা দিয়েছিলেন নিজাম প্যালেসে। গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামূলের কাছে একাধিকবার দেবের নাম উঠে এসেছে সেকারণেই দেবকে তলব করা হয়েছে। একই ভাবে এনামূলের কাছেই বারবার নাম উঠেছিল অনুব্রত মণ্ডলেরও। সেকারণেই অনুব্রত মণ্ডলকেও তলব করে সিবিআই। কিন্তু প্রতিবারই অসুস্থতার অজুহাত দিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।

কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

সিবিআই পর পর তিনবার তলব করেছে অনুব্রত মণ্ডলকে। গরুপাচার মামলার তদন্তে একাধিক বার উঠে এসেছে তার নাম। তারপরেও হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে একাধিকবার নোটিস পাঠিয়েও হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবার তাই কড়া বার্তা দিয়ে অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই। বলা হয়েছে এবছর হাজিরা না দিলে সিবিআই আইনি পদক্ষেপ নেবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমনই লেখা হয়েছে নোটিসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+