তাপস পালের মৃত্যুতে দায়ী সিবিআই! বিরোধীরা খুশি হবে, বিতর্ক বাড়িয়ে বললেন কল্যাণ
অকাল মৃত্যু হয়েছে তাপস পালের। আর এই মৃত্যুর জন্য সিবিআই দায়ী। এমনটাই মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, তাপস পালের মৃত্যুতে বিরোধীরা খুশি হয়েছে।
অকাল মৃত্যু হয়েছে তাপস পালের। আর এই মৃত্যুর জন্য সিবিআই দায়ী। এমনটাই মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, তাপস পালের মৃত্যুতে বিরোধীরা খুশি হয়েছে। প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে প্রায় ১৩ মাস সিবিআই হেফাজতে ছিলেন তাপস পাল। ১৩ মাস সময় তাঁর জীবনে অনেক ক্ষতি করে দিয়েছে, বলেছিলেন তাপস পাল।

মানসিক ভাবে ভেঙে পড়েছিল তাপস পাল
এদিন ভোরে মুম্বইয়ে মৃত্যু হয় তাপস পালের। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিচ্ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তিনি এদিন বলেন, রোজভ্যালির ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তাপস পাল। এছাড়াও গ্রেফতার থাকার সময়ে শারীরিকভাবেও কষ্ট পেয়েছিলেন তিনি। চোর বলে অভিযোগ করা হলেও, তা প্রমাণ করা যায়নি বলেও দাবি করেন তিনি।

'বিরোধীরা খুশি হবে'
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটা ক্রিমিনাল কেস শুরু করে বছরের পর বছর ঝুলিয়ে রাখলে যে মানসিক যন্ত্রণা হয়, তাপস পালের ক্ষেত্রেও তা হয়েছিল। বিরোধীরা এখন খুশি হবেন বলেও মন্তব্য করেন তিনি।

ভুবনেশ্বরে থাকার সময়েই মানসিক ও শারীরিক সমস্যা
পরিবার সূত্রের দাবি করা হয়েছে, ভুবনেশ্বরে সিবিআই হেফাজতে থাকার সময়েই তাঁর মানসিক ও শারীরিক সমস্যার শুরু হয়। সেই সময় থেকেই স্নায়ুর সমস্যার সূত্রপাত।

রোজভ্যালিকাণ্ডে তাপস পাল
রোজভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ২০১৬-র ৩০ ডিসেম্বর তাপস পালকে গ্রেফতার করা হয়েছিল। বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে তিনি লাভবান হয়েছিলেন বলে অভিযোগ ছিল সিবিআই-এর। প্রায় ১৩ মাস পরে ২০১৮-র ১ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন তিনি।












Click it and Unblock the Notifications