কয়লা পাচারকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা বিধায়কের, নিজাম প্যালেসে পৌঁছলেন শওকত মোল্লা

কয়লা পাচারকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা বিধায়কের, নিজাম প্যালেসে পৌঁছলেন শওকত মোল্লা

প্রথমবার হাজিরা এড়ালেও দ্বিতীয়বার হাজিরা দিলেন কয়লা বিধায়ক শওকত মোল্লা। আজ সকালেই নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তিনি। কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই আধিকারীকরা তাঁকে জেরা করছে। এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। কিন্ত একাধিক কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। সেকথা আইনজীবী মারফৎ চিঠি দিয়ে জানিয়েছিলেন টিএমসি বিধায়ক।

সিবিআই দফতরে শওকত মোল্লা

সিবিআই দফতরে শওকত মোল্লা

অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পর পর তিনবার তাঁকে কয়লা পাচারকাণ্ডে তলব করে সিবিআই। ২ বার হাজিরা এড়িয়েছিলেন তিিন। শেষে তৃতীয় ডাকে হাজিরা দিলেন তিনি। বুধবার সকালে সিবিআই নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে হাজির হন বিধায়ক। ভেতরে ঢোকার আগে একাধিক জায়গায় গাড়ি থামাতে দেখা গিয়েছে তাঁকে। নিজাম প্যালেসে ঢোকার আগে কারোর সঙ্গে কথা বলেননি তিনি। তবে মুখে তেমন উদ্বেগের ছাপও দেখা যায়নি।

একাধিক জায়গায় থামল বিধায়কের গাড়ি

একাধিক জায়গায় থামল বিধায়কের গাড়ি

নিজাম প্যালেসে হাজিরা দিতে নিজের বাড়ি থেেক সকালেই বেড়িয়েছিলেন শওকত মোল্লা। একাধিক জায়গায় থামে তাঁর গাড়ি। প্রথমেই তিনি গাড়ি থামান জীবনতলা বাজারে। সেখানে বিধায়কের অনুগামীরা ভিড় করেন। দলীয় কর্মীদের সঙ্গে সেখানে কথা বলেন তিিন। সেখান থেকে বেরিয়ে বোদরায় গাড়ি থামান। সেখানেও দলের কর্মী বিধায়কদের সঙ্গে কথা বলেন তিনি। তারপরে আবার বাসন্তী হাইওয়ের কাঁটাডাঙার কাছে গাড়ি থামান শওকত মোল্লা। আবার সায়েন্স সিটির কাছে কিছুক্ষণ গাড়ি থামাতে দেখা গিয়েছে তাঁকে।

গ্রেফতারির ভয় পাচ্ছেন বিধায়ক!

গ্রেফতারির ভয় পাচ্ছেন বিধায়ক!

বারবার গাড়ি থামানোর ঘটনা স্বাভাবিক বলে মনে করছেন না অনেকেই। সিবিআই গ্রেফতারির ভয় করছেন কি বিধায়ক। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সকাল ১১টা ১৬ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেসে পৌঁছন। তার আগে মিন্টো পার্কে একটি রাস্তার ধারের কাফেতে চা পান করেন তিনি। নিজেকে হাল্কা রাখার চেষ্টা করলেও তিনি যে চাপে রয়েছেন তা তাঁর গতিবিধিতেই স্পষ্ট হয়ে গিয়েছে।

অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে সিবিআই

অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে সিবিআই

এদিকে আজ অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বাড়িেত হানা দিয়েছে সিবিআই। বোলপুরের যে আবাসনে থাকতেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেই বাড়িতে হানা দেয় সিবিআইয়ের বিশেষ প্রতিনিধিদল। সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি চািলয়েছেন তাঁরা। সিবিআই আধিকারীকরা একাধিক নথি উদ্ধার করেছেন। এদিকে সিবিআই শওকত মোল্লাকে তলব করে একাধিক তথ্য জানতে চাইছে। সিবিআইয়ের দাবি কয়লা পাচার হয়ে দক্ষিণ ২৪ পরগনার একাধিক ইট ভাঁটায় যেত। বিধায়ক সেসম্পর্কে কী জানতেন এবং তাতে তাঁর কোনও যোগাযোগ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+