পুর নিয়োগ দুর্নীতিতে গতি বাড়ালো সিবিআই, সোমবার চার জেলায় তল্লাশি অভিযান

রবিবারের পর সোমবারও তাদের তল্লাশি অভিযান জোরালো করল সিবিআই। সপ্তাহের প্রথম দিনই সিবিআই আধিকারিকরা একাধিক জায়গায় হানা দিলেন। এই খবর লেখা পর্যন্ত রাজ্যের চার জেলায় সিবিআই টিম হানা দিয়েছে। একটি পুরসভা, দুই প্রাক্তন পুরপ্রধানের বাড়ি ও বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।

এর আগে রাজ্যের মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলে। দীর্ঘ সময় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাড়িতে সিবিআই আধিকারিকরা তদন্ত চালিয়েছিলেন। রবিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। বেশ কিছু তথ্য সেখান থেকে তদন্তকারীরা পেয়েছেন বলে দাবি উঠেছে। এছাড়াও বিধায়ক মদন মিত্রের দুই বাড়িতেও সিবিআই হানা দেয়। পুর নিয়োগ দুর্নীতিতে হঠাৎ করেই গতি এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI

সোমবার রাজ্যের চার জেলায় কেন্দ্রীয় তদন্তকারী দল হানা দিয়েছে। সাত সকালেই নদিয়ার উত্তর-পশ্চিম রানাঘাট কেন্দ্রের বিধায়ক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা দেন। রানাঘাট পুরসভার প্রাক্তন পুরপ্রধান ছিলেন তিনি। তৃণমূল থেকে বিজেপিতে দলবদল করেছিলেন ২০২১ সালের বিধানসভা ভোটের আগে। নির্বাচনে জিতে তিনি এখন বিজেপি বিধায়ক। তার বাড়িতে সিবিআই হানা দিয়েছে। এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পুর নিয়োগ দুর্নীতিতে এই প্রথম কোনও বিজেপি বিধায়কের নাম জড়ালো।

এরপরেই জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছে সিবিআই। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে যায়। ডায়মন্ডহারবার পুরসভার প্রাক্তন পুরপ্রধান মীরা হালদারের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছান। তল্লাশি অভিযান চলতে থাকে। তার আমলে বেআইনি নিয়োগ হয়েছে অভিযোগ উঠেছে।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভাতেও হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। এই পুরসভার পুরপ্রধান ছিলেন রথীন ঘোষ। মন্ত্রীর বাড়িতে আগেই সিবিআই আধিকারিকরা হানা দিয়েছিলেন। তার বাড়ি থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। মধ্যমগ্রাম পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। এই অভিযোগ আগেই উঠেছিল। সিবিআই আধিকারিকরা এর আগেও এই পুরসভায় জন্য গিয়েছিলেন তদন্তের জন্য।

উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে সিবিআই অভিযান শুরু হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তদন্তে গিয়েছে সিবিআইয়ের একটি দল। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। অর্জুন সরকারকে একটানা জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি পুরসভাতেও সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন।

পুর নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যের পুরসভায় বেআইনি নিয়োগে। অয়ন শীল গ্রেফতার হওয়ার পর এই দুর্নীতি সামনে আসে। রাজ্যের শাসকদলের একাধিক নেতার নাম জড়াতে থাকে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। সিবিআই স্ক্যানারে একাধিক পুরসভা রয়েছে।

মাঝে এই দুর্নীতির তদন্ত নিয়ে তেমন কোনও তথ্য পাওয়া যাচ্ছিল না। গত সপ্তাহ থেকেই ফের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। গত চার দিনের তদন্ত প্রক্রিয়া দেখে তেমনই আঁচ করা যাচ্ছে। কিন্তু এই তদন্ত শেষ হবে কবে? কোথাও কি আশার আলো রয়েছে? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশ থেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+