রাজীব কুমারকে কী নয়া নোটিশ পাঠানো হয়েছে? কী বলছে সিবিআই
রাজীব কুমারকে আর সময় দিতে রাজি নয় সিবিআই। সারদা কাণ্ডে রাজীব কুমারকে সিবিআই দপ্তরে হাজিরার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তৎপরতা বাড়িয়েছে।
রাজীব কুমারকে আর সময় দিতে রাজি নয় সিবিআই। সারদা কাণ্ডে রাজীব কুমারকে সিবিআই দপ্তরে হাজিরার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তৎপরতা বাড়িয়েছে। এই মুহূর্তে রাজীব কুমার এডিজি সিআইডি পদে কর্মরত। তাই তাঁকে হাজিরা দিতে নোটিশের দ্বিতীয় চিঠি সিবিআই-এর তরফ থেকে এদিন ভবানী ভবনে সিআইডি কার্যালয়ে পৌঁছে দেওয়া হয় বলে খবর রটে। যদিও জানা গিয়েছে, এমন কোনও চিঠি সিবিআই পাঠায়নি।

রাজীব কুমারের বিরুদ্ধে যে সব তথ্য প্রমাণ ইতিমধ্যে হাতে এসেছে তা সামনে রেখেই এবার তদন্তে গতি বাড়াতে চাইছে সিবিআই। আর সেজন্যই রাজীব কুমারকে যত তাড়াতাড়ি সম্ভব জেরার টেবলে বসাতে চাইছে। এদিকে গত বেশ কয়েকদিন ধরে রাজীব কুমারের হদিশ মিলছে না। সিআইডি সূত্রে খবর, তিনি বেনারসে ছুটি কাটাতে গিয়েছেন। তবে সঠিক করে কেউই রাজীব কুমারের হদিশ দিতে পারছেন না।
CBI: No second notice has been issued to former Kolkata Police Commissioner Rajeev Kumar. #SaradhaScam pic.twitter.com/vORfia6lav
— ANI (@ANI) May 28, 2019
আর একটি সূত্র থেকে বলা হচ্ছে যে তিনি আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন। যদিও এই কথাটিকে সিবিআই তেমন আমল দিতে রাজি নয়। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের গ্রেফতারির রক্ষাকবচ শেষ হওয়ার পরে সাত দিনের আবেদনের সময়সীমাও পেরিয়ে গিয়েছে। ফলে যেকোনও সময় রাজীব কুমারকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে সারদা মামলার সূত্র উদ্ধারে নামতে পারে।
তদন্তের গতি বাড়িয়ে সেটাই সিবিআই করতে চাইছে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে রক্ষাকবচ সরিয়ে দেওয়ার পর সিবিআই এবার জোর কদমে তদন্তের গতি বাড়াতে চাইছে। ফলে রাজীব কুমারকে তাড়াতাড়ি জেরার টেবলে বসাতে চাইছে।












Click it and Unblock the Notifications