২৪ ঘন্টার মধ্যে স্বস্তি বদলে গেল শঙ্কায়! মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা সিবিআই

রক্ষাকবচ পাওয়ার পরে বুধবার সুপ্রিম কোর্ট আগাম জামিনের আবেদন মঞ্জুর করায় স্বস্তি পেয়েছিলেন নন্দীগ্রামের (Namdigram) তৃণমূল (Trinamool Congress) নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়

রক্ষাকবচ পাওয়ার পরে বুধবার সুপ্রিম কোর্ট আগাম জামিনের আবেদন মঞ্জুর করায় স্বস্তি পেয়েছিলেন নন্দীগ্রামের (Namdigram) তৃণমূল (Trinamool Congress) নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান (Sheikh Sufiyan) । কিন্তু পরের দিনই ফের শঙ্কা তৈরি হয়েছে সিবিআই (cbi)-এর দায়ের কথা নতুন এফআইআর-এ। এদিন সিবিআই-এর তরফে শেখ সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

বুধবার আগাম জামিন পেয়েছিলেন

বুধবার আগাম জামিন পেয়েছিলেন

শেখ সুফিয়ানের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই। ভোটের ফল বেরনোর পরে গতবছরের ৩ মে নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির ওপরে হামলা হয়। ১৩ মে তিনি মারা যান। সেই ঘটনায় শেখ সুফিয়ানের জামাই হাবিবুল শেখকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলায় নাম জড়িয়েছিল শেখ সুফিয়ানের। মামলা থেকে রেহাই পেতে আদালতে ঘুরেছেন তৃণমূল নেতা। প্রথমে রক্ষা কবচের পরে সুপ্রিম কোর্টে বুধবার আগাম জামিন পান তিনি।

বৃহস্পতিবার ধর্ষণের মামলায় এফআইআর

বৃহস্পতিবার ধর্ষণের মামলায় এফআইআর

বৃহস্পতিবার শেখ সুফিয়ান-সহ ১৮ জনের বিরুদ্ধে সিবিআইএ-র তরফ থেকে এফআইআর দায়ের করা হয় ভোট পরবর্তী হিংসার ঘটনায় একটি ধর্ষণের মামলায়। বুধবার একদফা স্বস্তি মেলার পরে শেখ সুফিয়ান বলেছিলেন তাঁর মতো অনেক তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রের জেরে মামলা হয়েছে। সিবিআই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। যা শুভেন্দু অধিকারীর ইশারায় হয়েছে বলেও অভিযোগ ছিল তাঁর।

আইনের পথেই মোকাবিলা

আইনের পথেই মোকাবিলা

আর এদিন ফের এক মামলা দায়ের পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, যেদিন চিল্লগ্রামে দেবব্রত মাইতির খুনের ঘটনা ঘটে সেদিনই সেখান থেকে বেশ কিছুটা দূরে একটি ধর্ষণের মামলা রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুক্ত করা হয়েছে। এই মামলায় যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয়পক্ষের লোকই রয়েছেন বলে জানিয়েছেন শেখ সুফিয়ান। এদিনও শেখ সুফিয়ান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন। তিনি বলেন, যে মহিলা ধর্ষণের মামলা করেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা চলছে। তিনি দাবি করেন ওয়াই ক্যাটেগরির সিকিউরিটি রয়েছে তাঁর। তিনি বাড়ি থেকে কোথাও বেরোননি। অথচ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাঁকে। এব্যাপারে আইনের পথেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন শেখ সুফিয়ান।

হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী

হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী

মহালয়ার দিন সোনাচূড়া এবং লক্ষ্মীপুজোর দিন নন্দীগ্রামের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন জাহাজবাড়ির মালিক সহ গুণ্ডাদের জেলে ঢোকাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+