দফায় দফায় জেরার মুখে অর্ণব ঘোষ, সিবিআই দফতরে এল দুটি রহস্যজনক ট্রাঙ্ক

বুধবারের পর বৃহস্পতিবারও সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ।

বুধবারের পর বৃহস্পতিবারও সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। বুধবার রাত পর্যন্ত জেরার পরে ফের এদিন তাঁকে ডেকে পাঠানো হয়। সেইমতো এদিন ফের জেরার মুখোমুখি হয়েছেন তিনি।

দফায় দফায় জেরার মুখে অর্ণব ঘোষ

সারদা কাণ্ডে বিশেষ তদন্তকারী দলের অন্যতম অফিসার ছিলেন অর্ণব ঘোষ। মূলত বিধাননগর পুলিশ কমিশনারেটই সারদা মামলা দেখাশোনা করছিল। সেই কমিশনারেটের প্রধান ছিলেন তিনি।

এদিন সল্টলেকে সিবিআই দফতরে দুটি নথি ভর্তি ট্রাঙ্ক নিয়ে আসা হয়। সেখান থেকে নথি দেখিয়ে অর্ণবকে জেরা করা হতে পারে। এছাড়া সারদা কাণ্ডে নানা সময়ে উঠে আসা তথ্যপ্রমাণ ও মিসিং লিঙ্ক নিয়ে অর্ণবকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই গোয়েন্দারা।

বুধবার অর্ণব ঘোষকে জেরার পর সিবিআই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। যার ফলে এদিন ফের একবার তাঁকে ডেকে পাঠিয়ে জেরা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+