এবার এই কাজেও ফরেনসিক পরীক্ষা সিবিআই-এর, নারদকাণ্ডে অভিযুক্তরা আরও কি বিপাকে
নারদ কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের ১২ নেতা-মন্ত্রী,সাংসদ-বিধায়কদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। দূরদর্শনের থেকে অভিযুক্তদের কণ্ঠস্বর সংগ্রহ। এই কণ্ঠস্বর পাঠানো হবে ফরেনসিক ল্যাবে
নারদ কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের ১২ নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়কদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই।
দূরদর্শনের থেকে অভিযুক্তদের বিভিন্ন শপথ গ্রহণের কণ্ঠস্বর সংগ্রহ করেছে সিবিআই।

স্টিং ফুটেজের সঙ্গে কণ্ঠস্বর মিলিয়ে দেখতেই, এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। দূরদর্শনের কাছ থেকে পাওয়া কণ্ঠস্বর ফরেনসিক ল্যাবে পাঠাবে সিবিআই। সুলতান আহমেদ এবং ইকবাল আহমেদ কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি না হওয়াতেই নতুন করে চিন্তাভাবনা করে সিবিআই।

ফরেনসিক ল্যাব থেকে পাওয়া রিপোর্ট সিবিআই আদালতে জমা দেবে।












Click it and Unblock the Notifications