সারদা-কাণ্ডে চতুর্থ এফআইআর দায়ের করল সিবিআই

সিবিআই
কলকাতা, ৪ অগস্ট: সারদা কেলেঙ্কারিতে এ বার চতুর্থ এফআইআর রুজু করল সিবিআই। সোমবার তাই এই চার নম্বর এফআইআরটি দায়ের করেছে। সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষ প্রমুখদের নাম রয়েছে সিবিআইয়ের অভিযোগে।

এর আগে তিন-তিনটি এফআইআর করেছিল সিবিআই। এ দিন নতুন সাতটি মামলাকে একত্রে এনে চার নম্বর এফআইআর করা হয়। এদিকে, সোমবারও সারদা গোষ্ঠীর মিডল্যান্ড পার্কের অফিসে তল্লাশি চালায় সিবিআই। ছ'টি ক্যাশবুক এবং আরও কিছু গুরুত্বপূর্ণ নথির সন্ধান পাচ্ছে না তারা। রাজ্য পুলিশের তদন্তকারীরা এর আগে ওই সব তথ্যপ্রমাণ লোপাট করে দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে তারা বলে রেখেছে, নির্দিষ্টভাবে কোনও পুলিশ অফিসার প্রমাণ লোপাট করেছেন বলে জানা গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকী গ্রেফতারও করা হতে পারে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে।

সারদা কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ এর আগে অভিযোগ করেছিলেন, প্রশাসনের ওপর মহলের নির্দেশেই পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করছে। সব জেনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের আড়াল করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+