চার্জশিট জমা দিলে ফের নতুন করে হেফাজতে নেওয়ার প্রয়োজন কি? আদালতের তোপের মুখে সিবিআই

নারদ মামলায় ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি সিবিআইয়ের আইনজীবীর। আদলত জানতে চায়, যখন চার্জশিট পেশ করছেন, তখন হেফাজতে নেওয়ার ক্ষেত্রে আর কী বিষয়বস্তু রয়েছে।

নারদ মামলায় ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি সিবিআইয়ের আইনজীবীর। আদলত জানতে চায়, যখন চার্জশিট পেশ করছেন, তখন হেফাজতে নেওয়ার ক্ষেত্রে আর কী বিষয়বস্তু রয়েছে। অন্যদিকে নারদা-কাণ্ডে চার্জশিট পেশ করল সিবিআই।

সিবিআইয়ের কাছে জানতে চাইল আদালত

অন্যদিকে, আদালতে এদিন তৃণমূলের বিধায়ক-মন্ত্রীদের বিরুদ্ধে আদালতে সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদ কাণ্ডে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না, তা নিয়ে এদিন সকালে প্রশ্ন তোলেন তিনি।

তিনি ধৃত ৪ জনের জামিনের আবেদন করেন। যদিও তার বিরোধিতা করে সিবিআই। সিবিআই পক্ষের আইনজীবী ধৃতদের জেল হেফাজতে রাখার আর্জি জানায়। ১৪ দিনের জেল হেফাজতে রাখার জন্যে আদালতে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবীরা।

সওয়াল জবাবে সিবিআই পক্ষের আইনজীবীরা বলেন, ধৃতরা বাইরে বেরিয়ে প্রমাণ নষ্ট করে দিতে পারেন। এমনকি প্রভাবশালী তকমা দেওয়ারও চেষ্টা করেন সিবিআইয়ের আইনজীবীরা। ধৃতদের আইনজীবীরা পাল্টা যুক্তি দেখান, ফিরহাদ কলকাতা পুরসভার প্রধান প্রশাসক।সাম্প্রতিক কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁকে প্রয়োজন।

অন্য দিকে ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশন নিয়েই প্রশ্ন তোলেন শোভনের আইনজীবী। অন্যদিকে এদিন আদালতে চার্জশিটও জমা দেয় সিবিআই।

চার্জশিট জমা দেওয়ার পরে আদালত শুনানিতে জানায়, চার্জশিট যখন জমা পড়ে গিয়েছে তখন কীসের প্রয়োজন ধৃতদের হেফাজতে রাখার। অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষের অনুমতি ছাড়া মন্ত্রী এবং জন প্রতিনিধিদের কী ভাবে গ্রেফতার করা হল, আদালতে সোমবার সেই প্রশ্নও তোলেন কল্যাণ।

গ্রেফতারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কল্যাণের মন্তব্য, ''রাজ্যপাল যা করেছেন পিছনের দরজা দিয়ে করেছেন।'' কোভিড পরিস্থিতিতে গ্রেফতার নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের কথাও তুলে ধরা হয় আদালতে।

সোমবার সকালেই নারদ কাণ্ডে গ্রেফতার করা হয় রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। এই ৩ জনের সঙ্গে তালিকায় ছিলেন শোভন চট্টোপাধ্যায়ও।

জানা গিয়েছে, আদালতব এদিন নারদায়চ চারজনকে জামিন দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে। জানা যাচ্ছে, ৫০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু শর্ত দেওয় হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+