২ সপ্তাহের মধ্যে পেশ করা হবে চার্জশিট, বগটুই কাণ্ডের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে জানাল CBI
২ সপ্তাহের মধ্যে পেশ করা হবে চার্জশিট, বগটুই কাণ্ডের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে জানাল CBI
বগুটুইকাণ্ডের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট এবং ভাদু শেখ খুনে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট হাইকোর্টে জমা দিল সিবিআই। আগমী ২ সপ্তহের মধ্যেই চার্জশিট জমা দেয়া হবে বলে জনিয়েছেন সিবিআই। এই রিপোর্টে অগ্নিদগ্ধ মৃত সাত জনের DNA-র সঙ্গে তাঁদের পরিবারের DNA মেলানোর জন্য দিল্লি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। দিল্লি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল সেই নমুনা।

বগটুই কাণ্ডে স্ট্যাটাস রিেপার্ট জমা
বগটুই কাণ্ডে তিন নম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই আধিকারীকরা। রিপোর্টে অগ্নিদগ্ধ সাত জনের ডিএনএ তাঁদের পরিবারের সঙ্গে মেলানোর জন্য পাঠানো হয়েছিল দিল্লির ফরেন্সিক ল্যাবে। সেই রিপোর্ট রয়েছে এই স্ট্যাটাস রিপোর্টে। এর সঙ্গে ভাদু শেখের হত্যাকাণ্ডের তদন্তেক স্ট্যাটাস রিপোর্টও জমা দেয়া হয়েছে। বগটুই ঘটনার সঙ্গেই যেহেতু ভাদু শেখের খুনের ঘটনা জড়িয়ে রয়েছে সেহেতু ভাদু শেখের খুনের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

বগটুই কাণ্ডে তদন্তে তৎপরতা
বগটুই কাণ্ডে তদন্তে তৎপর সিবিআই। কলকাতা হাইকোর্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেই হিসেবে তদন্ত চলছে। ২১মার্চ রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন হন। রাস্তার উপর তাঁকে বোমা মেরে হত্যা করা হয়েছিল শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বেই খুন হতে হয়েছিল ভাদু শেখকে। সেদিন রাতেই বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয় সাতজনকে। নারকীয় সেই হত্যাকাণ্ডের ঘটনায় চমকে উঠেছিল গোটা রাজ্যে। তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় টিমসি নেতা আনারুল হোসেনকে।

গ্রেফতার একাধিক
বগটুই কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। তারমধ্যে ২১ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। ৯ জনকে সিবিআই গ্রেফতার করে। মুম্বই থেকে চার জন বাপ্পা শেখ, সাবু শেখ, চাঁদ শেখ, পল্টু শেখকে সিবিআই গ্রেফতার করে। এরপরও আরও পাঁচ জনকে সিবিআই গ্রেফতার করে। দিল্লি থেকে ফরেন্সিক দল এসে বগটুইয়ে নমুনা সংগ্রহ করেছিল। যাঁরা পুড়ে মারা গিয়েছিলেন তাঁদের চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না সেকারণে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

সিবিআই তদন্ত নিয়ে সরব
রাজ্যে একের পর এক ঘটনার সিবিআই তদন্ত নিয়ে সরব হয়েছেন শাসক দলের নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ার সভা থেকে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন বিচারব্যবস্থায় কিছু তল্পিতল্পা নিয়ে লোক রয়েছে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলা হয়েছিল। কিন্তু সেই মামলা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications