অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে মাদক মামলায় বিচারককে ফাঁসানোর হুমকি
আগামীকাল বুধবার আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। আর এর আগেই মামলাতে নয়া মোড়। অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় বিচারককে ফাঁসানোর হুমকি। আর এই চিঠি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে
আগামীকাল বুধবার আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। আর এর আগেই মামলাতে নয়া মোড়। অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় বিচারককে ফাঁসানোর হুমকি। আর এই চিঠি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও।
বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, এই ঘটনায় আমি একেবারেই অবাক হচ্ছি না। আগেও এমন ভুরি ভুরি অভিযোগ দেখা গিয়েছে। মদন মিত্র মামলাতে কীভাবে তৃণমূলপন্থী আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছিলেন তা রাজ্যের মানুষ দেখেছিল। তৃণমূলের আমলে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি বামপন্থী এই আইনজীবীর।

আর এর মধ্যেই নয়া মোড়!
সিবিআই হেফাজত শেষে আগামীকাল বুধবার ফের অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হবে। আসানসোল আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে। সেই মতো আগামীকাল বুধবার এই আদালতেই তোলা হবে। আর সেই মামলতে একেবারে কোমর বেঁধে নামছে সিবিআই। যেভাবেই হোক জামিন পাওয়া ঠেকাতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রমাণ জোগারে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পালটা জামিনের আবেদন জানাবেন অনুব্রতের আইনজীবীরা। আর এর মধ্যেই নয়া মোড়।

ঠিক কি ঘটেছে?
বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে অনুব্রত মণ্ডলের মামলাটি উঠবে। আর এর আগেই হুমকি চিঠি বিচারককে। বীরভূমের বেতাজ বাদশাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে মাদক মামলাতে ফাঁসিয়ে দেওয়া হবে। তিনি এবং তাঁর পরিবারকে এভাবেই ফাঁসানো হবে বলেও দাবি করা হয়েছে ওই হুমকি চিঠিতে। আর তা সামনে আসতেই একেবারে হৈহৈ কাণ্ড। জানা যাচ্ছে, ইতিমধ্যে নিয়ম মেনে কলকাতা হাইকোর্টের রেজিস্টারের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন বিচারক। বাপ্পা নামে এক ব্যক্তি এই হুমকি চিঠি দিয়েছেন বলেই জানা যাচ্ছে।

গুরুত্ব দিতে নারাজ বিচারক
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। তবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিচারক রাজেশ চক্রবর্তী। সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমিই একবারেই বিচলিত নই। হেভওয়েট মামলার ক্ষেত্রে এমন হুমকি আসতেই পারে বলে জানিয়েছেন ওই বিচারক। তবে তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভাবনা চিন্তা কয়রা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনুব্রত মন্ডোলের আইনজীবী অর্নিবান গুহ ঠাকুরতা।

আগামীকাল বুধবারই শেষ হচ্ছে
তৃণমূল নেতার চার দিনের সিবিআই হেফাজত আগামীকাল বুধবারই শেষ হচ্ছে। গত কয়েকদিন আগেই গরু পাচার মামলাতে গ্রেফতার করা হয় অনুব্রত মন্ডলকে। শেষদিন তৃণমূল নেতাকে আদালতে তোলা হলে উত্তেজনা ছড়ায়। একদিকে বিজেপির তরফে চোর স্লোগান দেওয়া হয় অন্যদিকে পালটা অনুব্রত মন্ডলের নামেও চলে বিক্ষোভ।












Click it and Unblock the Notifications