Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লালনকাণ্ডে কোনঠাসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কলকাতায় CBI কর্তা অজয় ভাটনগর

লালনকাণ্ডে কোনঠাসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কলকাতায় আসছেন CBI কর্তা অজয় ভাটনগর

সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যু। তাই নিয়ে উত্তাল গোটা রাজ্য। সকাল থেকে তপ্ত রামপুরহাট। সিবিআইয়ের ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। কোনও মতে পুলিশি প্রহরায় সিবিআই অফিসারদের সেখান থেকে বের করে আনা হয়।

পরিস্থিতি বিবেচনা করে দিল্লি থেকে সিবিআই কর্তা অজয় ভটনগর কলকাতায় চলে এলেন। কলকাতার সিবিআই দফতরে আধিকারীকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। আজ মঙ্গলবার রাতেই এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।

কলকাতায় আসছেন সিবিআই কর্তা

কলকাতায় আসছেন সিবিআই কর্তা

বগটুই কাণ্ড নিয়ে পাল্টা চাপে সিবিআই। রামপুরহাটে সিবিআইয়ের হেফাজতে বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় চাপ বেড়েছে সিবিআইয়ের উপর। কীভাবে হেফাজতে মৃত্যু হল লালন শেখের তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই দিল্লিতে সিবিআইয়ের দফতরে রিপোর্ট পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। কেন এই ঘটনা ঘটল তা জানতে চাওয়া হয়েছে। ঘটনার সময় তদন্তকারী অফিসার কোথায় ছিলেন তা জানতে চাওয়া হয়েছে। কিন্তু তারপরেও পরিস্থিতি তপ্ত হয়েছিল। সেই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে আসছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভটনাগর। কলকাতায় সিবিআই দফতরে বৈঠক করবেন তিনি।

বগটুই কাণ্ডে তদন্তকারীদের নিয়ে বৈঠক

বগটুই কাণ্ডে তদন্তকারীদের নিয়ে বৈঠক

সিবিআই কর্তা অজয় ভটনাগর আগামীকাল কলকাতায় সিবিআই দফতরে বগটুই কাণ্ডে তদন্তকারী সিবিআই অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। কী করে ঘটনা ঘটল। এবং কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বোলপুর এবং রামপুরহাটে সিবিআইয়ের ক্যাম্প অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিবিআই ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বগটুইয়ের গ্রামবাসীরা।

সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর

সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর

বগটুই কাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় এফআইআর দায়ের করেছেন লালন শেখের স্ত্রী। তিনি অভিযোগ করেছেন লালন শেখকে সিবিআই মেরে ঝুলিয়ে দিয়েছিল শৌচাগার। আগেরদিন তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছিল লালন শেখকে। তখন লালন শেখ নাকি মৃত্যুর আশঙ্কা করেছিলেন। লালন শেখের স্ত্রী গতকাল রাতেই রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর করেছে। তাতে সিবিআইয়ের গ্রেফতারি দাবি করেছেন তিনি।

কী বললেন মুখ্যমন্ত্রী

কী বললেন মুখ্যমন্ত্রী

লালন শেখের রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রীও। অসমের জনসভা থেকে তিনি বলেছেন কীভাবে সিবিআই হেফাজতে তার মৃত্যু হল সেটা কেউ ভেবেছেন? অর্থাৎ তিনিও ইঙ্গিত করেছেন সিবিআই হত্যা করেছে লালন শেখকে। পুরোটাই পরিকল্পিত করে করা হয়েছে। এদিকে রামপুরহাটে তুমুল উত্তেজনা ছড়িয়েছে আজ বগটুই কাণ্ডে ধৃতদের মুক্তির দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরাষ। তাঁরা দাবি করেছে লালন শেখের মতই বাকিদেরও সিবিআই হেফাজতে হত্যা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+