CBI Raid: ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি সহ কিছু নথি বাজেয়াপ্ত, বাপ্পাদিত্যের বাড়ি থেকে বেরলো সিবিআই
CBI Raid: প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বেরোলেন। আজ প্রাথমিকভাবে শেষ হয়েছে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত কি আবার ডাক পেতে পারেন? সেই প্রশ্ন রয়েছে তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই বিষয়ে কোনও কথা বলতে চাননি। বৃহস্পতিবার সাতসকালে বাড়িতে হানা দিয়েছিলেন আধিকারিকরা।
দীর্ঘ সময় বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক নথি, কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এমনই খবর প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে। বাপ্পাদিত্য দাশগুপ্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। সেই কারণেই আরও বেশি চর্চা শুরু হয়েছে।

এদিন প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তল্লাশি চালানোর পর দুপুরের দিকে বেরোন আধিকারিকরা। বাপ্পাদিত্য দাশগুপ্তকেও বাড়িতে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল বলে খবর। একাধিক কাগজপত্র, ব্যাঙ্কের বই সহ অন্যান্য বিষয়ে তথ্য খতিয়ে দেখা হয়। প্রশ্ন করা হয় একাধিক বিষয়ে।
মোবাইল ফোন, ইনকাম ট্যাক্স রিটার্নস - এর কাগজপত্র (তাঁর ও তাঁর পরিবারের) এবং পুরসভার একাধিক কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের বায়োডাটা বাজেয়াপ্ত করেছে সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছে তার ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই যে নিয়োগ দুর্নীতি, সেই বিষয়ে জানতে চাওয়া হয়। সব রকম সহযোগিতা করেছেন তিনি। এমনই সংবাদমাধ্যমের সামনে জানালেন তিনি। আগামীতে ডাকা হলে তিনি সহযোগিতা করবেন। এমনই বক্তব্য বাপ্পাদিত্য দাশগুপ্তর।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম মাথা পার্থ চট্টোপাধ্যায়। এমন দাবি ইডি ও সিবিআই আদালতে করেছে। এই বছরের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এ কথা আদালত জানিয়ে দিয়েছে। তাহলে কি নতুন করে তদন্তে গতি বাড়ালো কেন্দ্রীয় সংস্থা? না কি আবার সেই ঢিলেঢালা কর্মকাণ্ড দেখা যাবে তদন্তে? এই প্রশ্ন তুলেছে আকিবহাল বহল।
দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকেও বেরিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সেখানেও প্রায় ছয় ঘণ্টা চলেছে তল্লাশি অভিযান। দেবরাজ তদন্তে আগামী দিনেও সহযোগিতা করবেন। এমনই নিজে তিনি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications