অমিত শাহ যাওয়ার পরেই মাঠে নেমেছে সিবিআই? আক্রমণ তৃণমূলের, পালটা মন্তব্য বিজেপির

ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছেন। ২৪ ঘন্টাও কাটেনি সেই সভার। তার মধ্যেই রাজ্যে ফের সিবিআই তল্লাশি অভিযান। তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে। শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা। সভার ব্যর্থতা থাকতে বিজেপি ফের এজেন্সিকে মাঠে নামিয়ে দিয়েছে। এই বক্তব্য তৃণমূলের পক্ষ থেকে উঠছে।

যদিও বিজেপি এই কথাকে পাত্তা দিচ্ছে না। নরেন্দ্র মোদী সরকার কখনওই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। কেন্দ্রীয় এজেন্সি বরাবর কলকাতা হাইকোর্টের মনিটরিংয়ে কাজ করছে। তদন্তের গতিপ্রকৃতি বরাবর নজরে রাখছে আদালত। এমনই দাবি করছেন বিজেপির বঙ্গ নেতারা। সকাল থেকেই সিবিআইয়ের অভিযান চলছে। আট জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তী সম্পর্কে বিধায়ক গায়িকা অদিতি মুন্সির স্বামী। মুর্শিদাবাদের ডোমকলেও অভিযান চলছে। তৃণমূল নেতা ও নেতা ঘনিষ্ঠদের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে।

সকাল থেকেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। শুরু হয়ে গিয়েছে বিজেপি বিরোধিতা। মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন বিজেপি কালকে ফ্লপ শো করেছে। অমিত শাহের বক্তব্যতেও তেমন কিছু ছিল না। সে কারণেই আজ সিবিআই এই অভিযান চালাচ্ছে। ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের অন্যান্য নেতারাও।

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি এভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশ এগুলো দিয়ে লড়াই করা যায় না। লড়াই হয় মানুষের সংগঠন এবং মানুষের সঙ্গে যোগাযোগ দিয়ে। ওদের শুধু মেরে দেব। ভেঙে দেব। জেলে ঢুকিয়ে দেব। এসব দিয়ে সংগঠন হয় না। পায়ের তলায় মাটি পাওয়া যায় না। যত আমরা আক্রান্ত হব। তত মানুষের হৃদয়ে আমরা জায়গা পাব।

যদিও বিজেপি নেতৃত্ব এইসব কথা শুনতে নারাজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির তদন্ত করছে। আদালত গোটা তদন্ত মনিটরিং করছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। রাজ্য সরকার সিআইডিকে দিয়ে কাজ করায়। কিন্তু বিজেপি সরকার কখনও এজেন্সিকে ব্যবহার করে না। এমনই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা থেকে দুর্নীতি ইস্যুতে প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন তিনি। ২৪ ঘন্টার মধ্যেই এই তদন্ত অভিযান রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+