সিবিআই দফতরে হাজিরা সারদা তদন্তের ১ পুলিশ অফিসারের, অপর ১ জনকেও হাজিরার নির্দেশ

সারদা তদন্তে এবার দুই পুলিশ অফিসারকে তলব করল সিবিআই। দুই অফিসার হলেন, দিলীপ হাজরা ও শঙ্কর ভট্টাচার্য। শুক্রবারই সিবিআই দফতরে হাজিরা দেন শঙ্কর ভট্টাচার্য

সারদা তদন্তে এবার দুই পুলিশ অফিসারকে তলব করল সিবিআই। দুই অফিসার হলেন, দিলীপ হাজরা ও শঙ্কর ভট্টাচার্য। শুক্রবারই সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দেন শঙ্কর ভট্টাচার্য।

সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর প্রথমে তদন্ত শুরু করেছিল বিধাননগর কমিশনারেট। সেই সময় দুটি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন, বিধাননগর উত্তর থানায় তৎকালীন আইসি দিলীপ হাজরা। শঙ্কর ভট্টাচার্যও তদন্তকারীদলের অন্যতম সদস্য ছিলেন।

সারদা তদন্তে ২ পুলিশ অফিসারকে তলব করল সিবিআই

রাজ্যের বিরোধীদলগুলির তরফে বারবার অভিযোগ করে বলা হয়েছিল, রাজ্য পুলিশের তরফে বিধাননগর কমিশনারেট সারদা মামলার অনেক নথি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলেছে। সাংসদ কুণাল ঘোষও ভিজিল্যান্স কমিশনের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলেন। সব অভিযোগই সিবিআই-এর কাছে পাঠানো হয়। অভিযোগের সূত্র ধরেই, কয়েকজন শীর্ষ পুলিশকর্তাকেই তলবের সম্ভাবনা রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

সূত্রের খবর, ৪৫ মিনিটের জিজ্ঞাসাবাদে রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের কাছ থেকে জানতে চাওয়া হয়, সারদার বিভিন্ন অফিস থেকে প্রথম দফায় তল্লাশি চালিয়ে কীকী নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। কেস ডায়েরিতে সব নথির উল্লেখ করা হয়েছিল কিনা। যে সব নথি লোপাটের অভিযোগ করা হচ্ছে, সেইসব নথির হদিস নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+